News Flash

  • Home
  • Uncategorized
  • সোনিয়া গান্ধীর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিখোঁজ
Image

সোনিয়া গান্ধীর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিখোঁজ

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স): কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ১০ জনপথের বাসভবনের নিরাপত্তায় থাকা এক এসপিজি কম্যান্ডো নিখোঁজ। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সূত্র থেকে জানা যাচ্ছে গত ৩ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ওই এসপিজি ক্যামান্ডো। দিল্লির তুঘলক রোডের পুলিশ জনৈক ওই কম্যান্ডোকে হন্যে হয়ে খুঁজছে। কিন্তু এখনও পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
উল্লেখ্য দেশের ভিভিআইপি নেতা নেত্রীদের নিরাপত্তার জন্য এসপিজি কম্যান্ডোদের নিয়োগ করা হয়। দিল্লি পুলিশ বিষয়টা খতিয়ে দেখছে। তদন্ত একের পর এক চাঞ্চল্য তথ্য উঠে আসছে। পুলিশ সূত্র জানা গেছে যে যেদিন ওই কম্যান্ডোর সাপ্তাহিক ছুটি ছিল। সেই দিন তিনি উর্দি পরে সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনের এসেছিলেন। যদিও পুলিশ সূত্রে জানা গেছে যে এসপিজি কাম্যান্ডোরা উর্দি পরে না।
দিল্লি পুলিশ গোটা বিষয়টিকে গুরুত্ব সহকারে তদন্ত করছে। কারণ এর মধ্যে দেশের প্রধান বিরোধী দলনেত্রী সোনিয়া গান্ধী নিরাপত্তা জড়িয়ে আছে। সূত্র থেকে জানা যাচ্ছে যে ৩১ বছর বয়সী ওই এসপিজি কম্যান্ডো দিল্লির সেক্টর ৮ একটি ভাড়া করা ফ্ল্যাট থাকতেন। ওই কম্যান্ডোর পিতা স্থানীয় থানায় একটি নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছেন। কম্যান্ডো নাম রাকেশ কুমার জানা গেছে। প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে পয়লা সেপ্টেম্বর ডিউটিতে এসে তার সহকর্মীদের সঙ্গে দেখা করেন। সকাল ১১ সময় তিনি সোনিয়া গান্ধী বাড়ি থেকে বেরিয়ে যান। এমনকি ডিউটির পরে তিনি তার সার্ভিস রিভোলবার নেননি। মোবাইল ফোন না থাকার জন্য তার সঙ্গে কোন সংযোগ স্থাপন করা যায়নি। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাকেশের ব্যক্তিগত কোন শত্রুতা ছিল না। ৩ সেপ্টেম্বরও বাড়িতে না ফিরে আসায় বাড়ির লোক পুলিশের কাছে অভিযোগ দায়ের করে।

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top