News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি’র সঙ্গে জোটের ইঙ্গিত আই এন পি টি’র
Image

বিজেপি’র সঙ্গে জোটের ইঙ্গিত আই এন পি টি’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ ১৮-র ভোটের মুখে পাহাড়ে ক্ষয়িষ্ণু শক্তি পুনরুদ্ধার করে জাতীয় দলের সঙ্গে জোটের পথে হাটছে আইএনপিটি৷ উপজাতি ভিত্তিক আঞ্চলিক এই দলের নেতারা মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে কেন্দ্রীয় কমিটির বৈঠকে আগামী দিনের রণকৌশল স্থির করেছে৷ দীর্ঘদিনের জল্পনা জিইয়ে রেখে বিজেপি’র সঙ্গে যোগাযোগের সত্যতা স্বীকার করে জোটের পক্ষে সাওয়াল করেছেন আইএনপিটি’র সম্পাদক জগদীশ দেববর্মা৷ রাজ্য ভাগের দাবীতে পাহাড়ে রাজনীতিতে ব্যত্যিবস্ত আইপিএফটি’র সঙ্গেও দলের বন্ধুত্বের দরজা খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি৷ পাশাপাশি বিজেপি’র মতো জাতীয় দলের সঙ্গে যারা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে তাদের জোটসঙ্গী হলে উপজাতিদের অধিকার রক্ষা হবে আশাবাদী আই এন পি টি নেতারা৷ বিজেপি প্রদেশ নেতৃত্বরা উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলের সঙ্গে জোটের প্রকাশ্যে ঘোষণাতে অনীহা৷ গোপনে যোগাযোগ থাকায় ভোটের প্রাকমূহুর্তে জোটের ঘোষণা করতে পারে বলে জল্পনা শুরু হয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top