News Flash

  • Home
  • Uncategorized
  • মতিনগর থেকে চুরি যাওয়া বাইক ও গাড়ী সহ আটক দুই চোর
Image

মতিনগর থেকে চুরি যাওয়া বাইক ও গাড়ী সহ আটক দুই চোর

  • নিজস্ব প্রতিনিধ, কমলাসাগর, ৩ সেপ্ঢেম্বর ৷৷ কমলাসাগর বিধানসভা অধিন মতিনগর এলাকা থেকে চুরি হয়ে যাওয়া একটি ইকো গাড়ী ও বাইক সহ দুই কুখ্যাত চোরকে আটক করল মতিনগর এলাকাবাসী৷ ঘটনা সূত্রে জানা জানা যায়, মতিনগর এলাকাতে এই দুই চোরের বাড়ী৷ কুখ্যাত দুই চোর হল সাহিল মিঞা ও হৃদয় হোসেন৷ রবিবার ভোর বেলা যখনই দুই কুখ্যাত চোর টিআর০১এভি০৬৪৭ নম্বরের ইকো  গাড়ী ও নম্বর বিহীন এপাচি বাইকটি পাচার করার জন্য সীমান্তে কাটাতারের বেড়ার কাছে যেতেই মতিনগর এলাকার যুবকরা দুই চোরকে দেখতে পেয়ে আটক করে৷ কিছু উত্তম মধ্যম দিয়ে আমতলী থানার পুলিশের হাতে তুলে দেয়৷ কমলাসাগর বিধানসভায় বর্ডার এলাকাতে দীর্ঘদিন ধরে চলছে সীামান্ত তারকাটা বেড়া কেটে বাইক ও গরু পাচার৷ গত কয়েকদিনে এলাকা থেকে  চুরি হয়ে যাওয়া ৭ টি বাইক ধরা পড়ে৷ কিন্তু বিষয় হল এলাকার বর্ডার নিরাপত্তা বাহীনিরা কোনো রকম ভূমিকা গ্রহণ করছে না বলে অভিযোগ করছে কমলাসাগর এলাকাবাসী৷ অন্যদিকে আমতলী থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মতিনগর এলাকাবাসীর কাছ থেকে, তাদের অভিযোগ মতিনগর ও ফুলতলীতে প্রায় সময় বাইক চুরি হচ্ছে কিন্তু আমতলী থানা কোনো রকম ভূমিকা নিচ্ছেনা৷ তাদের এলাকা থেকে খবর দিলে সময়মত ঘটনাস্থলে পৌঁছায়না বলে অভিযোগ করছে এই এলাকাবাসী৷ এলাকাতে উত্তেজনা বিরাজ করছে৷  দুই চোরকে বিশালগড় মহকুমার আদালতে তোলা হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top