News Flash

  • Home
  • Uncategorized
  • প্রশাসনিকভাবে ক্লাবগুলিকে নিয়ে প্রাক পূজো বৈঠক
Image

প্রশাসনিকভাবে ক্লাবগুলিকে নিয়ে প্রাক পূজো বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ শারদ উৎসবের দিনগুলিতে শান্তি-শৃঙ্খলা, আইন কানুন বজায় রাখতে সক্রিয় প্রশাসন৷ রবিবার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রাক পূজো প্রস্তুতি ও আইনী বাধ্যবাধকতা নিয়ে৷ পশ্চিম জেলা পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি, ট্রাফিক এস পি, সদর মহকুমা শাসক সুমিত রায় চৌধুরী, পুর নিগমের পদস্থ অফিসার, পূর্ত দপ্তরের আধিকারিক সহ পশ্চিম জেলার সমস্ত পূজা উদ্যোক্তাদের একজন করে প্রতিনিধি বৈঠকে অংশ গ্রহণ করেছেন৷ পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি জানিয়েছেন পূজোতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ ব্যস্তুতম এলাকায় সাদা পোশাকে পুলিশ টহলদারী করবে৷ শহরের বহু জায়গায় সি সি ক্যামেরা লাগানো থাকবে৷ ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি৷ পাশাপাশি, সমস্ত ক্লাবগুলিকে প্যান্ডেল তৈরীর নিয়ম কানুন, রাস্তায় খঁুটি সহ ফ্ল্যাগ ফেস্টুন লাগানো নিয়ে ও সচেতন করা হয়েছে৷ প্রতিবছর পূজোর আগে প্রশাসনিকভাবে এই মিটিং করা হয়েছে৷ পূজোয় বিগ বাজেটের প্যান্ডেলগুলিতে প্রচুর ভিড় জমায় ক্লাবগুলিকে স্বেচ্ছাসেবক পর্যাপ্ত রাখারও অনুরোধ করেছেন জেলা পুলিশ সুপাব৷ পুজোর ভিড়ে মহিলা সুরক্ষায় হেল্প ডেস্ক থাকবে৷ নাশকতা রুখতে পরিত্যক্ত কোন সামগ্রী দেখা মাত্রই পুলিশকে খবর দেওয়ার জন্য অনুরোধ করেছেন পুলিশ সুপার৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top