News Flash

  • Home
  • Uncategorized
  • এনডিএ-র নয়, বিজেপির রদবদল, নতুন মন্ত্রিসভা নিয়ে প্রতিক্রিয়া শিবসেনা-জেডি (ইউ)-র
Image

এনডিএ-র নয়, বিজেপির রদবদল, নতুন মন্ত্রিসভা নিয়ে প্রতিক্রিয়া শিবসেনা-জেডি (ইউ)-র

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.) : রবিবারের রদবদল হল কেন্দ্রীয় মন্ত্রিসভার | নতুন মন্ত্রিসভায় ঠাঁই হল না শরিক শিবসেনা ও জেডি (ইউ)-র কোনও সদস্যেরে | যা নিয়ে নিজেদের প্রতিক্রিয়া দিতে গিয়ে দুই দলেরই মন্তব্য, এটা এনডিএ-র নয়, বিজেপির রদবদল |
শিবসেনা সংসদ সঞ্জয় রাউত আজকের মন্ত্রিসভার সম্প্রসারণের পর বলেন, এদিনের রদবদল ‘এনডিএ-র নয়, বিজেপির’ । তিনি এও বলেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র অস্তিত্ব এখন কেবলমাত্র কাগজে কলমেই। এনডিএ কার্যত মৃত। শুধুমাত্র সহযোগী দলগুলির বৈঠকেই তা সীমিত। রাষ্ট্র্রপতি ভোট বা সংসদ নির্বাচন এলেই বিজেপির আমাদের মনে পড়ে! রাজ্যসভা সদস্য রাউত এও বলেন, আমরা ক্ষমতা, মন্ত্রিত্বের জন্য লালায়িত নই। মন্ত্রিসভা রদবদল করা হয় তো আসলে রাজনৈতিক হিসেবনিকেশ মাথায় রেখে। আমরাও সঠিক সময়ে হিসেব বুঝে নেব। বিজেপি সংখ্যাগরিষ্ঠতার জোরেই হয়ত এই ঔদ্ধত্য দেখাচ্ছে। তবে আমরা তাতে গুরুত্ব দিচ্ছি না। সংখ্যাগরিষ্ঠ বলে ওরা ওদের মতো সরকার চালাতেই পারে।
এদিকে, এদিন মন্ত্রিসভার সম্প্রসারণের পর জেডি (ইউ) মুখপাত্র কে সি ত্যাগী বলেন, এটা বিজেপির ঘরোয়া রদবদল, এনডিএ-র নয়। সুতরাং এ নিয়ে কিছু বলার নেই আমাদের।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top