News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য সরকারের অদূরদর্শীতার খেসারত দিচ্ছে টিআরটিসি ঃ মজদুর সংঘ
Image

রাজ্য সরকারের অদূরদর্শীতার খেসারত দিচ্ছে টিআরটিসি ঃ মজদুর সংঘ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর৷৷ শিল্পের দেখা নেই৷ উল্টে সরকারী অধীনস্ত সংস্থাগুলির অবস্থাও করুণ৷ মূলত, রাজ্য সরকারের অদূরদর্শীতার কারণেই টিআরটিসি’র মতো সংস্থার রুগ্ণ দশা৷ তাই, ত্রিপুরা সড়ক পরিবহন নিগম রক্ষার দাবীতে আন্দোলনে নামছে টিআরটিসি কর্মচারী মজদুর সংঘ৷ সংঘের সাধারণ সম্পাদক স্বদেশ দেব রাজ্য সরকারের বিরুদ্ধে টিআরটিসি ধবংসের অভিযোগ তুলেছেন৷ তাঁর মতে, নিগমকে পুনুরুজ্জীবিত করতে সরকার মোটেও আগ্রহী নয়৷ রাজ্য সরকারের অদূরদর্শীতার কারণেই টিআরটিসি’র রুগ্ণ দশা, তোপ দাগেন স্বদেশবাবু৷ তাঁর মতে, চিন্তাধারার বদল না ঘটলে টিআরটিসি’কে পুনুরুজ্জীবিত করা সম্ভব নয়৷
তাঁর অভিযোগ, বিভিন্ন সরকারী ও সরকার অধীনস্ত সংস্থার কর্মচারীরা অবসরের সময় প্রচুর টাকা বেতন পান৷ কিন্তু টিআরটিসি’র ক্ষেত্রে এর বৈষম্য করা হচ্ছে৷ তাঁর আর অভিযোগ, পরিবহন নিগমের কোন সর্বক্ষনের পরিচালন অধিকর্তাও নেই৷ তিনি বলেন, কর্মচারীদের অধিকার রক্ষার দাবীতে কর্মচারী মজদুর সংঘ প্রথম সম্মেলন থেকেই সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ বাড়াবে৷ তাঁর দাবি, রাজ্য সরকারী কর্মচারীদের ন্যায় টিআরটিসি কর্মীদেরও পেনশন চালু করা, গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম প্রদান, টিআরটিসি’কে জনকল্যাণমুখী করা, পুণরায় এলটিসি চালু করা সহ সঠিক সময়ে গ্র্যাচুয়েটি প্রদান করতে হবে৷ পরিবহন নিগমের সঙ্গে যুক্ত সমস্ত কর্মচারীদের অধিকার রক্ষায় সংঘের আন্দোলন ক্রমশ জোরদার হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top