News Flash

  • Home
  • Uncategorized
  • ফ্রান্সকে ফরাসি ভাষায় রবীন্দ্রসঙ্গীত উপহার বাংলার
Image

ফ্রান্সকে ফরাসি ভাষায় রবীন্দ্রসঙ্গীত উপহার বাংলার

কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি.স.) : এবার পুজোয় ফ্রান্সকে ফরাসী ভাষায় রবীন্দ্রসঙ্গীত উপহার দিল বাংলা। একটি মিউজিক সংস্থার তরফে ফরাসিতে রবীন্দ্রনাথের গান গেয়েছেন রুপঙ্কর বাগচী এবং মধুছন্দা দত্ত। মিউজিক অ্যারেঞ্জ করেছেন তন্ময় বোস। \”‍‌‍রঁদেভু\” নামে এই অ্যালবামটিতে রয়েছে ১২ টি রবীন্দ্রসঙ্গীত। বাংলায় গেয়ে তারপর সেটিকে আবার ফরাসিতে গাওয়া হয়েছে।

অ্যালবামটির অন্যতম গায়ক রুপঙ্কর বাগচী সর্বজনবিদিত । অন্য জন মধুছন্দা দত্ত ফরাসী শিখেছেন গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইন্সটিউট অব কালচারে। তিনি ইউ এসের লোয়া বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল এক্সটেনশন কলেজে ফরাসি নিয়ে পড়াশুনো করেছেন । রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই ছাত্রী এখন আঁলিয়াস ফ্রান্সের শিক্ষিকা । তিনি জানান, বাঙালির সংস্কৃতির সঙ্গে ফরাসি সংস্কৃতির অনেক মিল রয়েছে। ফরাসি ভাষায় রবীন্দ্র সঙ্গীত গাওয়া ছিল অনেক কঠিন কাজ। রবীন্দ্র নাথের গানের প্রতিটি শব্দকে ফরাসি ভাষায় অনুবাদ করে সুরে বসাতে হয়েছে।চিত্রকর রামানন্দ বন্দোপাধ্যায় বলেন, বাঙালি হয়ে রবীন্দ্র সঙ্গীত অন্য ভাষায় শোনার একটা অন্য দিক আছে। ফরাসিদের সঙ্গে বাঙালিদের কথাবার্তায় বলুন,চলাফেরায় বলুন একটা মিল আছে ।

বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, এই ধরনের পরীক্ষা নিরীক্ষা মূলক কাজ আগে কখনও হয় নি । রবীন্দ্রনাথের গান অন্য দেশে অন্য ভাষায় গাওয়া হয় নি । এদেশে মারাঠী বা দক্ষিনের কিছু ভাষায় রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়েছে ।এটি একটি ভালো প্রচেষ্টা । ভাষা বিশেষজ্ঞ পবিত্র সরকারের মতে, বিশ্বায়ন ভাবনার কর্ণধার বলা যায় রবীন্দ্রনাথকে। ফরাসি ভাষায় রবীন্দ্র সঙ্গীত একটি দুঃসাহসিক পরীক্ষা । রবীন্দ্রনাথের সুরে ফরাসি ভাষা বসিয়ে ফরাসিদের কাছে পৌঁছে দেওয়া একটা কঠিন কাজ । তবু এই সাহসটা লাগবে।এই আদান প্রদান টা চলবে। কলকাতায় ফরাসি রাষ্ট্রদূত ডামিয়েন সয়েদ বলেন, গীতাঞ্জলি আগেই ফরাসিতে অনুবাদ হয়েছে । আমরা এই প্রচেষ্টাকে স্বাগত জানাই ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top