News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে জাল শংসাপত্র দেখিয়ে চাকরি করার অভিযোগে ৫ মহিলা গ্রেফতার
Image

ছত্তিশগড়ে জাল শংসাপত্র দেখিয়ে চাকরি করার অভিযোগে ৫ মহিলা গ্রেফতার

দুর্গ, ৩ সেপ্টেম্বর (হি.স) : জাল শংসাপত্র দেখিয়ে চাকরি নেওয়া ৫ জন মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড় রাজ্যের দুর্গ অঞ্চলে। গ্রেফতার হওয়া পাঁচ মহিলাদের বিরুদ্ধে অভিযোগ জাল প্রমাণ শংসাপত্র দেখিয়ে তারা রাজ্যের স্বাস্থ্য বিভাগে চাকরি করছিল। গ্রেফতার হওয়া মহিলারা হলেন মমতা চংদ্রাকর, ভুবনেশরী দেবী, শান্তা সাহু, সুমিতি বর্মা, স্নেহা চংদ্রকর।

সূত্র থেকে জানা যাচ্ছে ২০০৩ সালে স্বাস্থ্য বিভাগ বহুদেশীয় স্বাস্থ্য আধিকারিক পদের জন্য যোগ্য প্রার্থীদের আহ্বান করা হয়। যেখানে সবমিলিয়ে ২৭০ টি পদের মধ্যে ৯৬ টি পদ মহিলাদের জন্য সং রক্ষিত ছিল। ২০০৯ সালে ওই পাঁচ মহিলার বিরুদ্ধে জাল শংসাপত্র দেখিয়ে চাকরি পাওয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পরে পুরো মামলার তদন্তের ভার তুলে দেওয়া হয় সিআইডির উপরে যেখানে সিআইডি তদন্ত করে আরও ১৯ জন মহিলার বিরুদ্ধে জাল শংসাপত্র থাকার প্রমাণ পায়। যদিও ওই ১৯ জনের মধ্যে ৫ জন মহিলাকে গ্রেফতার করে পুলিশ। এরা প্রত্যেকেই ছয় বছর পর্যন্ত ওই পদে চাকরি করে আসছে। বাকি অভিযুক্ত ১৪ জনকে ধরার খোজ করছে পুলিশ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top