News Flash

  • Home
  • Uncategorized
  • ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন রজার ফেডেরার
Image

ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন রজার ফেডেরার

নিউইয়র্ক, ৩ সেপ্টেম্বর (হি.স.) : ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেলেন রজার ফেডেরার। এবার তৃতীয় বাছাই ফেডেরার ৬-৩, ৬-৩, ৭-৫ গেমে উড়িয়ে দিলেন স্পেনের ফেলিসিয়ানো লোপেজকে। প্রথম দুই রাউন্ডে পাঁচ সেটের ম্যাচ খেলতে হয়েছিল ফেডেরারকে। এদিন কিন্তু স্ট্রেট সেটেই ম্যাচ জিতে নিলেন রজার। চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছেন শীর্ষ বাছাই রাফায়েল নাদালও। তবে স্প্যানিশ তারকাকে প্রথম সেট হারতে হল। নাদাল অবশ্য ৬-৭, ৬-৩, ৬-১, ৬-৪ ফলে হারান আর্জেন্টিনার লিওনার্দো মায়েরকে। ষষ্ঠ বাছাই ডোমিনিক থিম ৭-৫, ৬-৩, ৬-৪ ব্যবধানে উড়িয়ে দেন আদ্রিয়ান মানারিনোকে। এছাড়া জুয়ান মার্টিন ডেল পোত্রো, আলেকজান্ডার ডোলগোপোলোভ, ডেভিড গফিনরা প্রি–কোয়ার্টার ফাইনালে উঠে পড়েছেন।

মহিলা সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন শীর্ষবাছাই ক্যারোলিনা প্লিসকোভা। তিনি ৩-৬, ৭-৫, ৬-৪ গেমে হারান চিনের শুয়াই জাংকে। কোকো ভান্ডেওয়েগে ৭-৫, ৪-৬, ৬-৪ গেমে রাদওয়ানস্কাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে গেছেন। দারিয়া কাসাটকিনা ৬-৩, ৬-২ গেমে হারান দ্বাদশ বাছাই জেলেনা ওস্টাপেঙ্কোকে। চতুর্থ বাছাই এলিনা শ্বিতোলিনা ৬–৪, ৭–৫ গেমে হারান শেলবি রজার্সকে।

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top