News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন অর্থনীতিবিদ কেনেথ জাস্টর
Image

নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন অর্থনীতিবিদ কেনেথ জাস্টর

ওয়াশিংটন, ২ সেপ্টেম্বর (হি.স.) : ভারতে নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ৬২ বছরের দুঁদে অর্থনীতিবিদ কেনেথ জাস্টর। শনিবার তাঁর নামের পক্ষে নিজের ইচ্ছা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত জুনেই হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছিল, জাস্টরের নাম। ভারতীয় রাজনীতি, প্রশাসনিক কাজকর্ম, সমাজ এবং জীবনযাত্রা সম্পর্কে বিশেষজ্ঞ। আন্তর্জাতিক অর্থনীতিতে প্রেসিডেন্টের ডেপুটি অ্যাসিসট্যান্ট এবং জাতীয় অর্থনৈতিক পর্ষদের ডেপুটি ডিরেক্টর জাস্টরের নাম এবার সেনেটে পাস হলে রিচার্ড ভার্মার স্থলাভিষিক্ত হবেন তিনি। গত জানুয়ারিতে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর থেকই ভারতে মার্কিন রাষ্ট্রদূতের পদ খালি রয়েছে।
হার্ভার্ড ল স্কুলের আইনের স্নাতক জাস্টর স্নাতকোত্তরে জন এফ কেনেডি স্কুলে জনসংযোগ নীতি নিয়ে পড়াশুনা করেছেন। বিভিন্ন সময়ে মার্কিন সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন তিনি। বেসরকারি কর্মক্ষেত্রেও তাঁর সমান দক্ষতা। ভারত সম্পর্কে তাঁর অগাধ জ্ঞানের ফলে মার্কিন রাষ্ট্রদূতের পদে তিনি দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে উদ্যোগী হবেন বলে আশাবাদী দিল্লি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top