News Flash

  • Home
  • Uncategorized
  • ইউএস ওপেনে মহিলা সিঙ্গলসের চতুর্থ রাউন্ডে ভেনাস উইলিয়ামস ও শারাপোভা
Image

ইউএস ওপেনে মহিলা সিঙ্গলসের চতুর্থ রাউন্ডে ভেনাস উইলিয়ামস ও শারাপোভা

নিউইয়র্ক, ২ সেপ্টেম্বর (হি.স.) : ইউএস ওপেনে মহিলা সিঙ্গলসের চতুর্থ রাউন্ডে উঠলেন ভেনাস উইলিয়ামস। তিনি ৬–৩, ৬–৪ গেমে হারান গ্রিসের মারিয়া সাক্কারিকে। পেত্রা কিতোভা ৬–০, ৬–৪ গেমে ক্যারোলিন গার্সিয়াকে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন। মারিয়া শারাপোভার স্বপ্নের দৌড় অব্যাহত। তিনি ৭–৫, ৬–২ গেমে আমেরিকার সোফিয়া কেনিনকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠলেন। চতুর্থ রাউন্ডে উঠেছেন তৃতীয় বাছাই গারবিন মুগুরুজাও। তিনি ৬–১, ৬–১ ফলাফলে উড়িয়ে দেন রিবারিকোভাকে। পুরুষ সিঙ্গলসে চতুর্থ রাউন্ডে উঠেছেন ডেনিস শাপোভালোভ। প্রি–কোয়ার্টার ফাইনালে গেছেন জার্মানির জেরেভও। তিনি ৬–৪, ৬–৩, ৭–৬ ব্যবধানে হারান জন ইসনারকে। মারিন চিলিচ অবশ্য তৃতীয় রাউন্ডে হেরেছেন। আর্জেন্টিনার দিয়েগো সোয়ার্টজম্যান ৪–৬, ৭–৫, ৭–৫, ৬–৪ ফলে হারান পঞ্চম বাছাই চিলিচকে। স্যাম কুয়েরি ৪–৬, ৬–২, ৬–৪, ৬–৪ গেমে হারান রাদু আলবোটকে।
পুরুষদের ডাবলসে দ্বিতীয় রাউন্ডে হেরেছেন ভারতের রোহন বোপান্না। সিমোন বোলেলি–ফাবিও ফগনিনি জুটি ৫–৭, ৬–৪, ৬–৪ গেমে হারিয়েছেন বোপান্না–কুয়েভাস জুটিকে। প্রথম রাউন্ডে হেরেছেন ভারতের দ্বিবীজ শরণ–আন্দ্রে বেগেম্যান জুটিও। মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডে হেরে গেছেন ভারতের সানিয়া মির্জা। জেলেনা ওস্টাপেঙ্কো–ফাব্রিস মার্টিন জুটি ৫–৭, ৬–৩, ১০–৬ ফলে ফলে হারান সানিয়া–ইভান ডডিক জুটিকে। তবে পুরুষ ডাবলসে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন ভারতের লিয়েন্ডার পেজ–পূরব রাজা জুটি। তারা ৬–১, ৬–৩ গেমে উড়িয়ে দেন জানকো টিপসারেভিচ–ভিক্টর ট্রইকি জুটিকে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top