News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বাইয়ের বন্যা পরিস্থিতি নিয়ে টুইট করতে গিয়ে ট্রোলড হলেন বিগ-বি
Image

মুম্বাইয়ের বন্যা পরিস্থিতি নিয়ে টুইট করতে গিয়ে ট্রোলড হলেন বিগ-বি

মুম্বাই, ৩১ আগস্ট (হি.স) : মুম্বাইয়ের প্রবল বর্ষণ ও গোটা শহরজুড়ে জল জমে যাওয়ার কারণে বলিউডের সমস্ত অভিনেতা অভিনেত্রিরা সোশ্যাল মিডিয়ায় তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের ভক্তদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করেছেন। কিন্তু একটু অন্য রকম টুইট করে ট্রোলড হতে হল বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চনকে। এমনিতে ভারত তথা গোটা বিশ্বে কি হচ্ছে তা নিয়ে তিনি সব সময়ই কিছু না কিছু লেখেন। এবার তিনি তার ফোলোয়ারদের উদ্দেশ্যে লিখেছিলেন যে প্রকৃতির বিরুদ্ধে মানুষের লড়াই করতে যাওয়া বৃথা। কাউকে কে এনিয়ে দোষরোপ করে কোন লাভ নেই। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হেরিকেন হারভের বিরুদ্ধে কি করতে পেরেছে? ব্যস সঙ্গে সঙ্গে একটার পর একটা পাল্টা টুইটের মাধ্যমে ট্রোলড হতে থাকেন বিগ-বি অমিতাভ বচ্চন।
সোশ্যাল মিডিয়ায় মুম্বাইবাসীরা জানতে চেয়েছেন হেরিকেন হারভে হয়েছে আমেরিয়া আর মুম্বাইতে অতিবৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। মুম্বাইয়ের সঙ্গে আমেরিকার উদাহরণ টেনে আদতে বিগ-বি প্রশাসনিক ব্যর্থতাকেই ঢাকার চেষ্টা করছেন। এর জন্য তার ভক্তদের কাছ থেকে ট্রোলড হতে হল বিগ-বিকে। অনেকে অমিতাভের এহেন আচরণে বিরক্ত। উল্লেখ্য মুম্বাইয়ের বন্যায় প্রাণহানিরও খবর পাওয়া গেছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top