News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ে ভেঙে পড়ল পাঁচ তলা বহুতল, মৃত ৩
Image

মুম্বইয়ে ভেঙে পড়ল পাঁচ তলা বহুতল, মৃত ৩

মুম্বই, ৩১ আগস্ট (হি.স.): সাত সকালে মর্মান্তিক ঘটনা বাণিজ্যনগরী মুম্বইয়ে| বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ মুম্বইয়ের ভেন্ডি বাজার এলাকায় ভেঙে পড়ল একটি পাঁচ তলা আবাসিক বহুতল| বহুতল ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে| ধ্বংসস্তূপের তলায় অন্তত ১০ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে| বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের তত্পরতায় নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে ১২ জনকে| আহতদের জে জে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
উচ্চপদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ মৌলানি শৌকত আলি রোডে, ভেন্ডি বাজার এলাকায় আচমকাই ভেঙে পড়ে একটি পাঁচ তলা আবাসিক বহুতল| ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে যান ২০-২৫ জন| দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালান বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকলের আধিকারিকরা| নিরাপদে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে ১২ জনকে| তবে, দুঃসংবাদ হল তিন জনের মৃত্যু হয়েছে| অন্তত ১০ জন এখনও ধ্বংসস্তূপের তলায় আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে| ডিসিপি জোন ১ ড: মনোজ শর্মা জানিয়েছেন, ধ্বংসস্তূপের তলায় মোট কত জন চাপা পড়ে রয়েছেন তা এখনই বলা সম্ভব নয়|
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ভেঙে পড়া পাঁচ তলা আবাসিক বহুতলটি প্রায় ৭০ বছরের পুরনো| অন্তত ১০টি পরিবারের বসবাস ছিল বিপজ্জনক ওই বাড়িটিতে| এর আগে গত ২৬ আগস্ট মুম্বইয়ে শহরতলি সাকিনাকা এলাকায় ভেঙে পড়ে একটি ৬ তলা বহুতল| ওই ঘটনায় মৃত্যু হয় এক জনের| আহত হয়েছিলেন বেশ কয়েকজন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top