News Flash

  • Home
  • Uncategorized
  • ভারি বৃষ্টির সম্ভাবনায় দেশের বারোটি রাজ্যে সতর্কতা জারি
Image

ভারি বৃষ্টির সম্ভাবনায় দেশের বারোটি রাজ্যে সতর্কতা জারি

নয়াদিল্লী, ৩০ আগষ্ট (হিঃসঃ)৷৷ দেশের ১২টি রাজ্যে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করল দিল্লীর মৌসম ভবন৷ আগামী তিন দিন সেই সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে৷ সেগুলির মধ্যে রয়েছে, মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান, গোয়া, দমন-দিউ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ছত্তিশগড়, তেলেঙ্গানা, কেরালা, কর্ণাটক৷ তার মধ্যে মহারাষ্ট্রের মুম্বাইয়ে ইতিমধ্যেই অতি ভারি বর্ষণ হয়ে গিয়েছে৷ গুজরাতে দ্বিতীয় দফায় বন্য পরিস্থিতি তৈরী হতে চলেছে৷ ইতিমধ্যেই বন্যা হয়ে গিয়েছে অসম, বিহার, গুজরাত ও পশ্চিমবঙ্গেও৷ দেশের ১৪টি নদীর জল বেড়েছে৷ আর বেশি বৃষ্টি হলে একাধিক জায়গাায় বন্যার সম্ভাবনা রয়েছে৷ আবহাওয়াবিদরা জানিয়েছেন অতি ভারি বৃষ্টির মধ্যেও চরম বর্ষণ হতে চলেছে গোয়ার উপকূলবর্তী এলাকা, গুজরাট, পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, কোঙ্কন উপকূল এবং কর্ণাটকের দক্ষিণাঞ্চল৷ মহারাষ্ট্রের মুম্বাইয়ে গত দুদিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা গত এক দশকে কখনও হয়নি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা৷ দুদিন ধরে দেশের বাণিজ্যনগরীর অধিকাংশ এলাকা জলমগ্ণ হয়ে পড়েছিল৷ এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে   জনজীবন৷ এরই মধ্যে আরও ১২টি রাজ্যে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে৷ ইতিমধ্যে বৃষ্টির জেরে মাহি, সবরমতী, বানস, গোদাবরী, কৃষ্ণা, তাপি নদী সহ দেশের ১৪টি নদীর জল বেড়েছে৷ আগামী ৭২ ঘন্টা এই বারোটি রাজ্যে অতি ভারি বৃষ্টিপাত হলে সবকটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইবে৷ তার জেরে ফের বন্যা পরিস্থিতি তৈরী হওয়ার আশঙ্কা রয়েছে এই রাজ্যগুলিতে৷ এই নিয়ে রাজ্য সরকারদের সতর্কও করা হয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top