News Flash

  • Home
  • Uncategorized
  • সময়মতো রতন লাল নাথকে কংগ্রেস থেকে বহিস্কার করা হবে ঃ বীরজিৎ
Image

সময়মতো রতন লাল নাথকে কংগ্রেস থেকে বহিস্কার করা হবে ঃ বীরজিৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ মোক্ষম সময়ে কংগ্রেস বিধায়ক রতন লাল নাথকে দল থেকে বহিস্কার করা হবে, জানালেন পিসিসি সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা৷ বুধবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বিধায়ক পদ চলে যাওয়ার ভয়ে রতনবাবু কংগ্রেস ছাড়ছেন না৷ তবে, এনিয়ে তাঁর নিশ্চিন্ত হওয়ার কোন কারণ নেই৷ বীরজিৎবাবুর সাফ কথা, সময়মতো রতন লাল নাথকে কংগ্রেস থেকে বহিস্কার করা হবে৷ তাঁর সমস্ত কর্মকান্ড কংগ্রেসের নজরে রয়েছে৷ তিনি শোকজ নোটিশের কোন জবাব দেননি৷ বীরজিৎবাবু জানান, রতন লাল নাথের বিষয়ে সমস্ত কিছু কংগ্রেস হাইকমান্ডকে জানানো হয়েছে৷ কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীও সব কিছু জানেন৷ তবে, এখনই রতন লাল নাথের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে না দল৷ সময় আসলেই তাঁকে দল থেকে বহিস্কার করা হবে৷ সেই ক্ষমতা এআইসিসি তাঁকে দিয়েছে বলে দাবি করেন বীরজিৎবাবু৷
তাঁর কটাক্ষ, বিধায়ক পদের মোহ ছাড়তে পারছেন না রতন লাল নাথ৷ তিনি জানেন কংগ্রেস ছাড়লে দলবিরোধী আইনে তাঁর বিধায়ক পদ খারিজ হয়ে যাবে৷ তবে, এনিয়ে তাঁর নিশ্চিন্ত হওয়ার কোন কারণ নেই৷ কারণ, মোহনপুরবাসী সমস্ত কিছু দেখছেন৷ রতন লাল নাথের বিশ্বাসঘাতকতা তাঁরা সহজভাবে মেনে নেবেন না৷ বীরজিৎবাবুর দাবি, মোহনপুর বিধানসভা এলাকায় এখনো বহু কংগ্রেস সমর্থক রয়েছেন, যারা মনে প্রাণে কংগ্রেসকেই পছন্দ করেন৷ তাই, রতনবাবুর বিরুদ্ধে এখনই নয়, আর কিছুদিন বাদে ব্যবস্থা নেওয়া হবে, বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top