News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা-আখাউড়া রেল চলবে ’১৯ এর জানুয়ারীতে
Image

আগরতলা-আখাউড়া রেল চলবে ’১৯ এর জানুয়ারীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ আগরতলা-আখাউড়া রেল সংযোগের কাজ ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে সমাপ্ত হবে৷ শুধু তাই নয়,

আগরতলা-আখাউড়া প্রস্তাবিত রেল লাইন সংযোগের জমি অধিগ্রহণ সংক্রান্ত কাজকর্ম খতিয়ে দেখেন রাজ্য প্রশাসন ও কেন্দ্রী সরকারের আধিকারীকরা৷ বুধবার তোলা নিজস্ব ছবি৷

২০১৯ সালের জানুয়ারী থেকে দুই দেশের মধ্যে রেল চলাচলও শুরু হয়ে যাবে৷ ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে এই বিষয়টি উভয় দেশ সুনিশ্চিত করেছে৷
এবিষয়ে রাজ্যের পরিবহন সচিব সমরজিৎ ভৌমিক জানিয়েছেন, আগরতলা-আখাউড়া রেল সংযোগ নিয়ে ঢাকায় ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ তাতে, ভারত সরকার, বাংলাদেশ সরকার এবং ত্রিপুরা সরকারের প্রতিনিধিরা অংশ নিয়েছেন৷ বৈঠকে, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে আগরতলা-আখাউড়া রেল সংযোগ স্থাপনের কাজ সমাপ্ত হবে বলে উভয় দেশ সুনিশ্চিত করেছে৷ শুধু তাই নয়, ২০১৯ সালের জানুয়ারী থেকে দুই দেশের মধ্যে রেল চলাচলও শুরু হয়ে যাবে৷ শ্রীভৌমিক জানান, দুই দেশে জমি অধিগ্রহণের কাজ জোর কদমে চলছে৷ ভারতের অংশে ইতিমধ্যে মোট ৭২ একর জমির মধ্যে ৪৯ একর জমি অধিগ্রহশ শেষে সেই জমি রেলের হাতে তুলে দেওয়া হয়েছে৷ বাকি ২৩ একর জমির মধ্যে ১৮ একর জমি সেপ্ঢেম্বরের মধ্যে অধিগ্রহণ হয়ে যাবে৷ অবশিষ্ট ৫ একর যা কাটাতারের বেড়ার নিকটবর্তী তা নভেম্বরের মধ্যে অধিগ্রহণ সম্ভব হবে৷ তিনি জানান, বাংলাদেশেও জমি অধিগ্রহণের ক্ষেত্রে কোন সমস্যা নেই বলে ব্রাহ্মনবাড়িয়ার ডিসি সুনিশ্চিত করেছেন৷ শ্রীভৌমিক জানান, বাংলাদেশের অংশে মোট ৬০ একর জমির মধ্যে ৩৮ একর জমি অধিগ্রহণ হয়েছে৷ বাকি জমিও খুব শীঘ্রই অধিগ্রহণ হয়ে যাবে৷ তিনি জানান, বাংলাদেশ সরকার নিশ্চিত করেছে, মাস কয়েকের মধ্যে জমি অধিগ্রহণের সমাপ্ত হলে কাজ শুরু করার জন্য ওয়ার্ক অর্ডার ইস্যু করে দেবে৷ ভারতের অংশেও আগামী চলতি ইংরেজী বছরের ডিসেম্বর থেকে রেল লাইনের কাজ শুরু হয়ে যাবে৷
[vsw id=”6DHuZuLwAFY” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]শ্রীভৌমিক জানিয়েছেন, ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে ভারতের বিশেষ করে ত্রিপুরার তরফে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানানো হয়েছে৷ প্রথমত, আগরতলা-আখাউড়া রেল সংযোগ স্থাপন হলে পণ্যবাহী রেল চলাচলের পাশাপাশি যাত্রীরেল চালানোর বিষয়টিও গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে৷ এর পেছনে যুক্তি, ত্রিপুরা থেকে কলকাতা যেতে গেলে সড়ক পথে মোট ১৮০০ কিমি পথ অতিক্রম করতে হয়৷ অথচ, বাংলাদেশের উপর দিয়ে কলকাতা যেতে মাত্র ৪৮০ কিমি পথ অতিক্রম করতে হবে৷ সেক্ষেত্রে রেল লাইনটি চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারনের অনুরোধ জানানো হয়েছে৷ পাশাপাশি বাংলাদেশের রেল লাইন ব্রডগেজ হউক, চাইছে ত্রিপুরা৷ এবিষয়ে বাংলাদেশ সরকার জানিয়েছে, সমস্ত লাইন ডুয়েল গেজ হবে৷ তাতে, মিটার গেজ এবং ব্রডগেজ উভয় ট্রেন চালানো যাবে৷
এদিকে, বুধবার বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব এম সুববা রাইডুর নেতৃত্বে এক প্রতিনিধি দল ভারতের অংশে নিশ্চিন্তিপুর এলাকা পরিদর্শন করেছেন৷ মূলত, রেলের কাজের পর্যালোচনার অঙ্গ হিসেবেই এই সফর বলে জানিয়েছেন রাজ্যের পরিবহন সচিব সমরজিৎ ভৌমিক৷ শেষে তাঁরা আগরতলা রেল স্টেশনও পরিদর্শন করেছেন৷
প্রসঙ্গত উল্লেখ্য, আগরতলা-আখাউড়া রেল সংযোগের পুরো খরচ বহন করছে ভারত সরকার৷ ইতিমধ্যে জমি অধিগ্রহণ বাবদ ৯৭ কোটি ত্রিপুরা সরকার পেয়েছে৷ ভারত সরকারের বিদেশ মন্ত্রক এবং ডোনার মন্ত্রক এই প্রকল্পের পুরো খরচ বহন করবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top