News Flash

  • Home
  • Uncategorized
  • রানীরবাজারে ব্রাউন সুগার সহ প্রচুর ড্রাগস উদ্ধার গ্রেপ্তার এক যুবক
Image

রানীরবাজারে ব্রাউন সুগার সহ প্রচুর ড্রাগস উদ্ধার গ্রেপ্তার এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০  আগষ্ট৷৷ আবার রাজধানী আগরতলার পার্শ্ববর্তী এলাকা থেকে পুলিশ উদ্ধার করলো ড্রাগস, ব্রাউন সুগার সহ প্রচুর পরিমাণে নেশা সামগ্রী৷ অবৈধ নেশা সামগ্রী মজুত করার অপরাধে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে৷ জেলা পুলিশের এক শীর্ষ স্থানীয় আধিকারিক জানিয়েছেন, রাজধানী আগরতলার পার্শ্ববর্তী রানীর বাজার থানাধীন বৃদ্ধিনগর এলাকাতে অবৈধ নেশা সামগ্রী মজুত রয়েছে বলে গোপন সূত্রে খবর আসে৷ একেই সঙ্গে পুলিশের কাছে খবর ছিল বৃদ্ধি নগর এলাকা থেকে নেশা সামগ্রী অন্যত বিক্রি হচ্ছে৷ কবর পেয়ে পুলিশ আজ দুপুরে নেশা সামগ্রী মজুদ রাখার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বাড়িটি ঘিরে ফেলে৷ পুলিশ এবং টিএসআর বাহিনীর জওয়ানরা আচমকা বাড়িটি ঘিরে ফেলার পর পুলিশ অধিকারিকেরা ঐ বাড়িতে ঢুকেন৷ প্রায় আধ ঘন্টা অভিযান চালিয়ে পুলিশ ঐ বাড়ি থেকে প্রচুর সংখ্যক ব্রাউন সুগারের প্যাকেট, ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে দেহে প্রবেশ করানোর মত কিছু তরল ড্রাগস এবং অন্যান্য আরও কিছু নেশা সামগ্রী উদ্ধার করে৷ পুলিশ জানিয়েছে, অবৈধ নেশা সামগ্রী মজুদ রাখার অভিযোগে এবং এই ধরনের অবৈধ সামগ্রী চোরা চালানদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ লিটন ঘোষকে গ্রেফতার করেছে৷ লুকিয়ে রাখা আরও নেশা সামগ্রী উদ্ধারের জন্য এখনো অভিযান চলছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top