News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিস্তির টাকা বন্ধ, ধর্ণা দেবে প্রদেশ কংগ্রেস
Image

প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিস্তির টাকা বন্ধ, ধর্ণা দেবে প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় সুবিধাভোগীদের ঘর নির্মাণে কিস্তিতে টাকা দেওয়া হচ্ছিল৷ কিন্তু এখন কিস্তিতে টাকা দেওয়া বন্ধ হয়ে রয়েছে৷ এরই প্রতিবাদে আগামী ৪ সেপ্ঢেম্বর আগরতলা পুর নিগম, ১৩টি পুর পরিষদের অফিস এবং ৬টি নগর পঞ্চায়েত অফিসের বাইরে ধর্ণা দেবে প্রদেশ কংগ্রেস৷ বুধবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা৷ পাশাপাশি জানান, বিপিএল কার্ডধারীদের কেন্দ্রীয় প্রকল্পে বিনামূল্যে ঘর বন্টনে বৈষম্য করা হচ্ছে৷ তাই, লোক আদালতে মামলার প্রস্তুতি নিয়েছে প্রদেশ কংগ্রেস৷
এদিন বীরজিৎবাবু বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় সুবিধাবোগীদের কিস্তিতে টাকা দেওয়া হতো৷ কিন্তু, এখন কিস্তির টাকা দেওয়া বন্ধ হয়ে রয়েছে৷ তাতে, সুবিধাভোগীরা ঘর অর্ধেক নির্মাণ করে টাকার অভাবে সম্পূর্ণ কাজ করতে পারছেন না৷ তাই, আগামী ৪ সেপ্ঢেম্বর আগরতলা পুর নিগম, ১৩টি পুর পরিষদের অফিস এবং ৬টি নগর পঞ্চায়েত অফিসের সামনে ধর্ণা প্রদর্শন করবে প্রদেশ কংগ্রেস৷ রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে চাপ দেওয়া হবে, যাতে শীঘ্রই সুবিধাভোগীদের ঘর নির্মাণের টাকা মিটিয়ে দেওয়া হয়৷ পাশাপাশি তিনি জানান, কেন্দ্রীয় প্রকল্পে বিএপিএল কার্ডধারীদের বিনামূল্যে ঘর বন্টনে রাজ্য সরকার চরম বৈষম্য করছে৷ বহু প্রকৃত বিপিএল কার্ডধারী ঘর পাচ্ছেন না৷ তাই রাজ্যের আটটি জেলায় লোক আদালতে মামলার প্রস্তুতি নিয়েছে প্রদেশ কংগ্রেস৷ বঞ্চিত বিপিএল কার্ডধারীদের কাছ থেকে এক ফর্মে স্বাক্ষর নিয়ে আদালতে আপিল করা হবে৷ যদি, লোক আদালত মামলা নিতে না চায় তাহলে প্রদেশ কংগ্রেস উচ্চ আদালতের দ্বারস্থ হবে বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top