News Flash

  • Home
  • Uncategorized
  • নেশার রমরমা চোরাচালানসহ নানা অপরাধ সংগঠিত হচ্ছে বিশালগড় কেন্দ্রীয় কারাগারে
Image

নেশার রমরমা চোরাচালানসহ নানা অপরাধ সংগঠিত হচ্ছে বিশালগড় কেন্দ্রীয় কারাগারে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ আগস্ট৷৷ বিশালগড়ে কেন্দ্রীয় কারাগারে রমরমিয়ে চলছে নেশার কারবার৷ একাংশ কয়েদীয় কাছে নিয়মিত চলে যাচ্ছে নেশা সামগ্রী৷ এই নেশা কারবারের সাথে একাংশ কাররক্ষীও যুক্ত রয়েছে বলে অভিযোগ৷ বহুদিন ধরেই এই নেশা কারবারীরা কারাগারে পৌঁছে দিচ্ছে ফেন্সিডিল, কোরেক্স, দেশি ও বিলেতী মদ সহ অন্যান্য নেশা সামগ্রী৷ অভিযোগ কারাগারের বড়বাবু থেকে মেঝবাবুরা সব জেনে শুনে কোন অজানা কারণে মুখে কুলুপ এঁটেছে৷ গতকাল একেবারে ফিল্মি কায়দায় এক নেশা কারবারী নেশা সামগ্রী পাচারের সময় হাতে নাতে ধরা পড়ে যায়৷ কারগারের সিসি ক্যামেরায় ঐ নেশাকারবারীর ছবি ধরা পড়ে যায়৷ ধৃত নেশা কারবারীর নাম দিবাকর দেবনাথ৷ তার বাড়ি আগরতলায়৷ এই নেশা কারবারীর কাছ থেকে নেশার টেবলেট, ব্লেইড, সিগারেট পাওয়া যায়৷ এই ঘটনাকে কেন্দ্র করে  পুলিশ আধিকারিকরা কেন্দ্রীয় কারাগারে ছুটে আসে৷ খবরে জানা যায় দিবাকর দেবনাথ (৩৫) ও তার আত্মীয় স্বজন গতকাল বিকালে  ভাই পরিমল সাহার সাথে দেখা করতে আসে৷ তখনই দিবাকর কাগজের মোড়ানো নেশার টেবলেট পরিমলকে দিতে চেষ্টা করে৷ তখনই এক কারারক্ষীর নজরে বিষয়টি চলে আসে৷ সিসি টিভি ফুটেজ দেখে তা স্পষ্ট হয়ে যায়৷ সাথে সাথে তাকে আটক করা হয়, খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ খবর পেয়ে ছুটে আসে আইজি (প্রিজন) এম কে নাথ, সুপার বিজয় নাগ, মহকুমা পুলিশ অফিসার প্রবীর পাল সহ অন্যান্য আধিকারিকরা৷ আজ দুপুরে নেশা কারবারীকে বিশালগড় থানা থেকে আদালতে তোলা হয়৷ এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কারগারের নিরাপত্তা নিয়ে প্রশ্ণ উঠেছে৷ কিছু দিন পূর্বে কয়েদি পালিয়ে গিয়েছিল৷ তাকে আজ পর্যন্ত পাকড়াও করতে পারেনি৷ তাছাড়া কারগারে একজন কয়েদি ফাঁসি দিয়ে আত্মহত্যাও করেছিল৷ প্রশ্ণ উঠতে শুরু করেছে যে কিভাবে একজন নেশা কারবারী কেন্দ্রীয় কারাগারে নেশার টেবলেট নিয়ে প্রবেশ করতে পারে? সহজে অনুমেয় একাংশ কাররক্ষী নেশা কারবারের সাথে যুক্ত রয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top