News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় বেপরোয়া বাইক দুর্ঘটনায় জখম তিন
Image

তেলিয়ামুড়ায় বেপরোয়া বাইক দুর্ঘটনায় জখম তিন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ আগস্ট৷৷ দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে তিন যুবক৷ এর মধ্যে  অবস্থা স্থিতিশীল হলেও একজনের অবস্থা আশঙ্কা জনক৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন নেতাজী নগর এলাকার লোকনাথ আশ্রমের এর সঙ্গে আসাম আগরতলা জাতীয় সড়কে আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ৷ ঘটনার বিবরণে জানা যায় রাজেশ সরকার (১৭) প্রসেনজিৎ সরকার (১৭) ও বিপ্লব সরকার (১৬) চাকমা ঘাট থেকে নিজবাড়ী তথা ঘনিয়ার- বিল এর দিকে যাওয়ার সময় দ্রুত গতি নিয়ন্ত্রণ না করতে পেরে ট্রফিক বেরিকেটে ধাক্কা খেয়ে ছিটকে পরে৷ খবর দেওয়া হয় অগ্ণি নির্বাপক দপ্তরে৷ তারা এসে তিন জনকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়৷ এর মধ্যে বাইক আরোহী দুজনের অবস্থা তেমন খারাপ না হলেও তাদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এবং চালক বিপ্লব সরকার এর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে ভাল চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাইকটি আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে যায়৷ তবে ঘন ঘন দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ ক্রমশ বাড়ছে তেলিয়ামুড়াবাসীর মধ্যে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top