News Flash

  • Home
  • Uncategorized
  • অরণ্য ভবন ঘেরাও করলেন অনিয়মিত কর্মীরা, স্বাস্থ্যমন্ত্রীর আবাসনে ধর্ণা নার্সিং পাশ বেকারদের
Image

অরণ্য ভবন ঘেরাও করলেন অনিয়মিত কর্মীরা, স্বাস্থ্যমন্ত্রীর আবাসনে ধর্ণা নার্সিং পাশ বেকারদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮  আগষ্ট৷৷  রাজ্যের সর্বত্র এখন নানা বিষয়ে ক্ষুব্ধদের আন্দোলন শুরু হয়েছে৷ আজ বন দফতরের অস্থায়ী অনিয়মিত কর্মীরা ধরনা দিলেন দফতরের প্রধান কার্যালয় অরণ্য ভবনের সামনে৷ আজ আচমকা বন দফতরের কেজুয়েল কর্মীরা দপ্তরের প্রধান কার্যালয় অরণ্য ভবনের সামনে এসে হাজির হয় এবং দফতরের মূল ফটক ঘেরাও করে বসে৷ যদিও তারা আগামীকাল থেকে আমরণ অনশনে বসার হুমকি দিয়েছেন৷ তবে আমরণ অনশনে যাওয়ার কঠোর সিদ্ধান্তের আগে প্রশাসনকে অন্তিম বারের মত জানান দিতে আজ অরণ্য ভবন ঘেরাও করা হয়েছে৷ অবরুদ্ধ করে রাখা হয়েছে দফতরের এই প্রধান কার্যালয়৷ আন্দোলনকারীরা জানিয়েছেন, আবেদন নিবেদন অনেক হয়েছে৷ মুখ্যমন্ত্রী থেকে সংশ্লিষ্ট সকলের কাছে গেলেও কোন সদুত্তর পাওয়া যায়নি৷ তাই আজ অন্তিম সময় দেওয়া হয়েছে৷ আর আজকের মধ্যে দাবী পূরণ নাহলে আগামীকাল থেকে শুরু হবে আমরণ অনশন৷ এদিকে রাজ্যের ডিগ্রিধারী বেকার নার্সরা আজ রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী সঙ্গে সাক্ষাত করে নিয়োগ নীতি পাল্টানোর দাবী করে সমস্ত বেকার নার্সদের চাকরিতে নেবার দাবী করেন৷ কিন্তু স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী তাদের দাবী নাকচ করে দেন৷ এর পরেই নার্সরা বড় ধরনের আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top