News Flash

  • Home
  • Uncategorized
  • সর্বশিক্ষার শিক্ষকদের কেন নিয়মিত করা হচ্ছে না, শিক্ষামন্ত্রীকে রাজভবনে ডেকে নিয়ে বললেন রাজ্যপাল
Image

সর্বশিক্ষার শিক্ষকদের কেন নিয়মিত করা হচ্ছে না, শিক্ষামন্ত্রীকে রাজভবনে ডেকে নিয়ে বললেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট৷৷ সর্বশিক্ষার শিক্ষকদের নিয়ে মহা সমস্যায় পড়েছে রাজ্য সরকার৷ এখন গোদের উপর বিষ ফোঁড়া,

রাজ্যপালের সাথে সাক্ষৎ করেন সর্বশিক্ষার শিক্ষকরা৷ সোমবার রাজভবনের সামনে তোলা নিজস্ব ছবি৷

নিয়মিতকরনের দাবিতে আন্দোলনরত সর্বশিক্ষার শিক্ষদের পাশে দাঁড়িয়েছেন রাজ্যপাল তথাগত রায়৷ তাদের নিয়মিত করণের জন্য রাজ্যপাল রাজ্য সরকারকে কার্যত ধমকের সুরে বলেছেন, দেশের বিভিন্ন রাজ্য সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিত করতে পারলে এরাজ্যে তা সম্ভব নয় কেন৷ সূত্রের খবর, সোমবার শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীকে রাজ ভবনে ডেকে নিয়ে রাজ্যপাল জানতে চান, দেশের ১৬টি রাজ্য সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিত করতে পারলে ত্রিপুরা সরকার কেন পারবে না৷ তিনি শিক্ষামন্ত্রীকে কড়া ভাষায় বলেন, মিথ্যা তথ্যের আড়ালে সর্বশিক্ষার শিক্ষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা উচিত নয়৷ সূত্রের দাবি, রাজ্যপাল শিক্ষামন্ত্রীকে উপদেশ দিয়ে বলেছেন, অবিলম্বে সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিত করুন৷
সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের দাবির প্রতি রাজ্যপালের হস্তক্ষেপে দৌড়-ঝাপ শুরু হয়েছে রাজ্য সচিবালয়ে৷ সূত্রের খবর, এদিন রাজভবন থেকে ফিরেই মুখ্যমন্ত্রীর সাথে দীর্ঘ বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী৷ তিনি মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের সাথে আলোচনার সমস্ত বিষয় জানিয়েছেন৷ সূত্রের খবর, সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের ক্ষেত্রে রাজ্য সরকারের করনিয় বিষয়টি শিক্ষা দপ্তরের উচ্চ আধিকারিকদের খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷
এদিকে, সর্ব-শিক্ষায় নিযুক্ত শিক্ষকরা সোমবার রাজ্যের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন৷ এই শিক্ষকদের নিয়মিত করনের বিষয়ে রাজ্যপাল উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন৷ রাজ্যের সর্ব-শিক্ষা শিক্ষকদের নিয়মিত করনের দাবীতে এই প্রকল্পে নিযুক্ত শিক্ষকরা সম্প্রতি আমরণ অনশনে বসে৷ সপ্তাহধীককাল অতিক্রান্ত হওয়র পর রাজ্যপালের আবেদনে সাড়া দিয়ে তারা আন্দোলন প্রত্যাহার করে নেয়৷ যদিও রাজ্যপাল তখন আগরতলায় ছিলেন না৷ সম্প্রতি তিনি ফিরে এসেছেন৷ আজ সর্ব-শিক্ষায় শিক্ষকদের এক প্রতিনিধিদল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবী দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷ পরে রাজভবন থেকে বেরিয়ে এসে সর্বশিক্ষার শিক্ষকদের নেতা বাস্তব দেববর্র্ম বলেন, রাজ্যপাল সর্ব-শিক্ষার শিক্ষকদের দাবী নিয়ে যথেষ্ট সহানুভূতিশীল এবং তিনি এই দাবীর যৌক্তিকতাও স্বীকার করেছেন৷ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন নথিপত্ত এবং বিভিন্ন রাজ সরকারের সিদ্ধান্ত সংক্রান্ত নথিপত্রও রাজ্য পালের কাছে দেওয়া হয়েছে৷ বাস্তব দেববর্র্ম বলেন, রাজ্যপাল তথাগত রায় আশ্বাস দিয়েছেন তিনি বিষয়টিতে হস্তক্ষেপ করবেন৷ তিনি রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন৷ রাজ্যপাল যথেষ্ট গুরুত্ব দিয়ে তাদের বক্তব্য শুনেছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top