নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগষ্ট৷৷ রাজ্যের সর্বত্র এখন নানা বিষয়ে ক্ষুব্ধদের আন্দোলন শুরু হয়েছে৷ আজ বন দফতরের অস্থায়ী অনিয়মিত কর্মীরা ধরনা দিলেন দফতরের প্রধান কার্যালয় অরণ্য ভবনের সামনে৷ আজ আচমকা বন দফতরের কেজুয়েল কর্মীরা দপ্তরের প্রধান কার্যালয় অরণ্য ভবনের সামনে এসে হাজির হয় এবং দফতরের মূল ফটক ঘেরাও করে বসে৷ যদিও তারা আগামীকাল থেকে আমরণ অনশনে বসার হুমকি দিয়েছেন৷ তবে আমরণ অনশনে যাওয়ার কঠোর সিদ্ধান্তের আগে প্রশাসনকে অন্তিম বারের মত জানান দিতে আজ অরণ্য ভবন ঘেরাও করা হয়েছে৷ অবরুদ্ধ করে রাখা হয়েছে দফতরের এই প্রধান কার্যালয়৷ আন্দোলনকারীরা জানিয়েছেন, আবেদন নিবেদন অনেক হয়েছে৷ মুখ্যমন্ত্রী থেকে সংশ্লিষ্ট সকলের কাছে গেলেও কোন সদুত্তর পাওয়া যায়নি৷ তাই আজ অন্তিম সময় দেওয়া হয়েছে৷ আর আজকের মধ্যে দাবী পূরণ নাহলে আগামীকাল থেকে শুরু হবে আমরণ অনশন৷ এদিকে রাজ্যের ডিগ্রিধারী বেকার নার্সরা আজ রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী সঙ্গে সাক্ষাত করে নিয়োগ নীতি পাল্টানোর দাবী করে সমস্ত বেকার নার্সদের চাকরিতে নেবার দাবী করেন৷ কিন্তু স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী তাদের দাবী নাকচ করে দেন৷ এর পরেই নার্সরা বড় ধরনের আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন৷
অরণ্য ভবন ঘেরাও করলেন অনিয়মিত কর্মীরা, স্বাস্থ্যমন্ত্রীর আবাসনে ধর্ণা নার্সিং পাশ বেকারদের
Releated Posts
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…


















