News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বিজেপির শক্তি বৃদ্ধিকে অশুভ সঙ্কেত বললেন মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে বিজেপির শক্তি বৃদ্ধিকে অশুভ সঙ্কেত বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ রাজ্যে বিজেপি’র শক্তি বৃদ্ধিকে শান্তি সম্প্রীতি নষ্টের অশুভ সঙ্কেত৷ গোটা দেশে ও রাজ্যে অস্থিরতা তৈরী করছে বিজেপি বলে অভিযোগ করেছেন সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ শনিবার আগরতলা পুর নিগমের ৩২নং ওয়ার্ড আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি’র বিরুদ্ধে সাঁড়াশি আক্রমণ হানেন মুখ্যমন্ত্রী৷ তাঁর মতে, বিজেপি উগ্র ধর্মান্ধ রাজনীতি করছে৷ ভারতের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্ম-বর্ণ-জাত-পাতের নামে দেশ ভাগ করে শাসন করতে চাইছে মোদী সরকার৷ সাম্প্রতিকালে রাজ্যে বিক্ষিপ্ত অপ্রীতিকর ঘটনাগুলির নেপথ্যে বিজেপি’র যোগাসাজস রয়েছে বলেও সমালোচনা করেছেন তিনি৷ রক্তদান কর্মসূচীর মধ্য দিয়ে ত্রিপুরা গোটা দেশে আলোড়ন সৃষ্টি করছে দাবি করেন তিনি৷ বিজেপি শান্তি – সম্প্রীতি, প্রগতি বিরোধী বলেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যে রাজ্যভাগের দাবী তোলে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে গোপনে মদত যোগাচ্ছে বিজেপি৷ দলছুট নেতাদের আস্তানা এখন প্রদেশ বিজেপি৷ জনগণ ভোটের মাধ্যমে মোক্ষম জবাব দেবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
এদিকে, মাসাধিক কাল অতিবাহিত হবার পর তাঁকে ঘেরাওকরে রাখার বিষয়ে আজ শনিবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ নাম না করে তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন, তিনি বলেন, দেশে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে৷ শুধু তাই নয় এই রাজ্যেও অচলাবস্থা সৃষ্টির চেষ্টা চলছে৷ তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে ১৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে৷ দেশের কোথাও কখনও এভাবে কোন মুখ্যমন্ত্রীকে অবরুদ্ধ করে রাখা হয়নি৷ এই ধরনের ঘটনা খুবই নিন্দনীয়৷ উল্লেখ করা যেতে পারে আইপিএফটির সমর্থকদের হটিয়ে জাতীয় সড়ক ও রেল পথ অবরোধ মুক্ত করার দাবীতে বিজেপি ১৮ জুলাই মুখ্যমন্ত্রীকে তাঁর সরকারী আবাসে অবরুদ্ধ করে৷ ১৩ ঘন্টা অবরোধ চলার পর রাজ্যপালের অনুরোধে বিজেপি অনির্দিষ্টকালের এই কর্মসূচী প্রত্যাহর করে নেয়৷ আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার নাম না করে বিজেপিকে আরও কটাক্ষ করেন৷ একই সঙ্গে আক্রমণের নিশানায় ছিল কেন্দ্রীয় সরকার৷
তবে, সকল ধর্ম-বর্ণের মানুষ রক্তদানে এমনভাবেই অনুপ্রণিত হলে রক্তের অভাবে মানুষের মৃত্যু হবেনা বলে আশাবাদী মুখ্যমন্ত্রী৷ অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, মেয়র ইন কাউন্সিল বিশ্বনাথ সাহা প্রমুখ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top