News Flash

  • Home
  • Uncategorized
  • ভক্তির নামে হিংসা বরদাস্ত করা হবে না, বার্তা প্রধানমন্ত্রীর
Image

ভক্তির নামে হিংসা বরদাস্ত করা হবে না, বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.) : হরিয়ানার পাঁচকুলায় ডেরা সাচায় যারা ভক্তির নামে হিংসা চালাচ্ছেন তাঁদের কোনও ভাবেই রেয়াত করা হবে না। রবিবার মন কি বাতে এমনই কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেন, ‘যাঁরা আইন হাতে নিয়ে হিংসা চালাচ্ছেন, সে যত ক্ষমতাশালীই হোন না কেন তাঁকে রেয়াত করা হবে না। ভারত মহাত্মা গান্ধী ও গৌতম বুদ্ধের ভূমি, সেখানে কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না। কঠোর শাস্তি দেওয়া হবে তাঁদের।’ স্বঘোষিত ধর্মগুরু গুরুমিত রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পরেই হরিয়ানা ও পাঞ্জাবে হিংসা ছড়িয়ে পড়ে। রাম রহিমের সমর্থকরা দুই রাজ্যের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালায় বলে অভিযোগ। রেলস্টেশন, পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়। এখনও পর্যন্ত হিংসায় মৃত্যু হয়েছে ৩৬ জনের আহত হয়েছেন প্রায় ২৫০ জন। পরিস্থিতি সামাল দিতে র্যাফ নামানো হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, কোনও রকম হিংসা রাজ্যে বরদাস্ত করা হবে না। যাঁরা হিংসার আশ্রয় নিচ্ছেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
‌রবিবারের মন কি বাতে গণেশ চতুর্থীর জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক উৎসবের কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর ভাষণে। স্বচ্ছ ভারত অভিযান নিয়ে তিনি বেশ কিছু কথা বলেন। আসন্ন অনূর্ধ্ব বিশ্বকাপ সফল করতে সবাইকে এগিয়ে আসার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।–

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top