News Flash

  • Home
  • Uncategorized
  • পদত্যাগ করা উচিত হরিয়ানার মুখ্যমন্ত্রীর, টুইট রবার্ট ভদ্রার
Image

পদত্যাগ করা উচিত হরিয়ানার মুখ্যমন্ত্রীর, টুইট রবার্ট ভদ্রার

নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং ভক্তদের `তাণ্ডব’ রুখতে অপারগ মনোহর লাল খাট্টার সরকার| তাই পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার-এর| রবিবার টুইট করে এমনই দাবি করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট ভদ্রা| সোনিয়া গান্ধীর জামাতা টুইট করে জানিয়েছেন, `জ্বলছে পাঁচকুলা, মৃত্যু হয়েছে ৩৬ জনের এবং আহত হয়েছেন ২৫০ জন| হতাহতদের প্রতি আমার সমবেদনা…. খাট্টার, হরিয়ানার মুখ্যমন্ত্রী আইন-শৃঙ্খলা অবনতির দায়িত্ব নিয়ে পদত্যাগ দিন|’
উল্লেখ্য, গত শুক্রবার ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং ধর্ষণ মামলার রায় ঘোষণার পরই উত্তাল হয়ে ওঠে পাঁচকুলা| বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে পঞ্জাব, দিল্লি ও গাজিয়াবাদে| বাসে, এমনকি ট্রেনেও আগুন ধরিয়ে দেওয়া হয়| সরকারি ভবনেও তাণ্ডৱ চালায় ডেরা সমর্থকরা| ডেরা ভক্তদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনও পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top