গ্লাসগো, ২৭ আগস্ট (হি.স) : বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০১৭ র ফাইনালে উঠে রুপো নিশ্চিত করলেন অলিম্পিকে রুপো জয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। শনিবার ভারতীয় সময় রাত ২:৪৫ মিনিট নাগাদ স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ম্যাচে চিনা প্রতিদ্বন্দ্বী চেন ইউফিকে ২১-১৩, ২১-১০ এ পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন এই ভারতীয় সাটলার। একই সঙ্গে রুপো নিশ্চিত করলেন তিনি। পাশাপাশি সোনার পদকের আশাও জিইয়ে রাখলেন তিনি।
অন্য আর একটি সেমিফাইনাল ম্যাচে ভারতের আর এক তারকা সাটলার ও ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সাটলার সাইনা নেওহাল হেরে যান। তার এই পরাজয়ের ফলে বিশ্বচ্যাম্পিয়নশিপে তার দৌড় শেষ হয়ে গেল। কিন্তু হেরে গেলেও ব্রোঞ্জ পদকটি তিনি নিশ্চিত করেছেন। সেমিফাইনালে সাইনা তার জাপানি প্রতিদ্বন্দ্বী নজোমি অকুহারার কাছে হারার ফলে তার ফাইনালে ওঠার আশা শেষ হয়ে যায়। যদিও অনবদ্য লড়াই করেছেন সাইনা তার জাপানি প্রতিপক্ষের বিরুদ্ধে। ২১-১৭,১২-২১,১০-২১ য়ের এক হাড্ডাহাড্ডি লড়াই উপহার দিয়েছেন তিনি।

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে সোনার আশা জিইয়ে রাখলেন সিন্ধু, ব্রোঞ্জেই সন্তুষ্ঠ থাকতে হল সাইনাকে
Releated Posts
রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম
মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…


















