News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গ্রাহকরা পথ অবরোধ করলেন বিশালগড়ে
Image

বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গ্রাহকরা পথ অবরোধ করলেন বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৬ আগস্ট৷৷ বিদ্যুৎ এর দাবীতে পথ অবরোধ করল এলাকাবাসী৷ ঘটনা বিশালগড় মুন্সি বাড়িতে৷ খবরে জানা যায় ৩৬ ঘন্টা ধরে কিশানগর ১০ নং ওয়ার্ড এর মুন্সিবাড়ী এলাকা ও প্রভূরায় পুর গ্রাম পঞ্চায়েতের ৭নং ওয়ার্ডে বিদ্যুৎ এর দেখা নেই৷ বাধ্য হয়ে এলাকাবাসী আজ সন্ধ্যা ৬ টায় বিশালগড় বক্সনগর সড়কটি কড়ইমুড়ায় অবরোধ করে৷ পাশে বিদ্যুৎ কর্মীদেরও আটকে রাখে৷ অবরোধের ফলে উভয় দিকে শত শত গাড়ি আটকে পড়ে৷ খবর পেয়ে বিশালগড় থানার সেকেন্ড অফিসার ইনচার্জ সত্যজিৎ মল্লিক ছুটে আসে৷ আগামী কালের মধ্যে বিদ্যুৎ লাইন সারাইয়ের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়৷ এলাকাবাসীর অভিযোগ কড়ইমুরা এলাকাতে প্রায় সময় বিদ্যুৎ থাকে না৷ বিশেষ করে মুন্সিবাড়িতে৷  যদিও এই এলাকাটি বিশালগড় মিউনিসিপলটির অন্তর্গত৷ কিন্তু প্রায় সময় এই এলাকার ট্রান্সফর্মার বিকল হয়ে যায়৷ কোন রকম জোড়া তালি দিয়ে বিগত এক বছর ধরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে৷ কিন্তু প্রায় সময় এই এলাকায় বিদ্যুৎ না থাকার দরুন জলের সমস্যা হচ্ছে৷ ছাত্রছাত্রীরা পড়াশুনাও ঠিকমত করতে পারছেনা৷ কচিকাঁচারা তীব্র গরমে নাজেহাল বলে এলাকাবাসী অভিযোগ দীর্ঘ ৩৬ ঘন্টা ধরে বিদ্যুৎ না থাকায় এলাকাবাসীর পত অবরোধ করে বলে জানায়৷ উল্লেখ্য যে গত চার মাস আগে একই দাবীতে এলাকার বাসীন্দারা পথ অবরোধ করেছিল৷ তখন সিপাহীজলা জেলা সভাধিপতি ফকরউদ্দিন আহমেদ পরের দিন নতুন ট্রান্সফর্মার দেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠেছিল৷ কিন্তু আজ পর্যন্ত কোন নতুন ট্রান্সফর্মারই লাগানো হয়নি বলে অভিযোগ৷ দেখা যাক এই বারের পথ অবরোধের ফলে নতুন ট্রান্সফর্মার পায় কিনা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top