News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামার শহিদদের শেষশ্রদ্ধা জানাল সিআরপিএফ এবং জম্মু–কাশ্মীর পুলিশ
Image

পুলওয়ামার শহিদদের শেষশ্রদ্ধা জানাল সিআরপিএফ এবং জম্মু–কাশ্মীর পুলিশ

শ্রীনগর, ২৭ আগস্ট (হি.স.) : শহিদদের শেষশ্রদ্ধা জানাল সিআরপিএফ এবং জম্মু–কাশ্মীর পুলিশ। রবিবার সকালে জেলা পুলিশ লাইনে শহিদদের শেষশ্রদ্ধা জানায় সিআরপিএফ এবং জম্মু–কাশ্মীর পুলিশ। তারপর তাঁদের মরদেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় তাঁদের নিজেদের বাড়িতে।
দীর্ঘ ১৮ ঘণ্টা পর রবিবার সকালে শেষ হল জম্মু–কাশ্মীরের পুলওয়ামার জেলার সংঘর্ষ । হয়েছেন হামলার দায় স্বীকার করেছে জৈশ–ই–মহম্মদ। ওই লড়াইয়ে তিন ফিদাঁয়ে জঙ্গিকে খতম করেছে যৌথবাহিনী। তবে পুলিশ লাইনে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হন যৌথবাহিনীর আটজন | ৪ সিআরপিএফ জওয়ান এবং ৪ পুলিশকর্মী।
শহিদ ৪ সিআরপিএফ জওয়ানরা হলেন— রবীন্দ্র বাব্বান ধনওয়াড়ে, জসওয়ান্ত সিং, বোরাস দিনেশ দীপক, মহম্মদ ইয়াসিন তালি। রবীন্দ্র পুনের বাসিন্দা। জসওয়ান্ত গুরুগ্রামের বাসিন্দা। দিনেশ আহমেদাবাদের নারোড়ার বাসিন্দা এবং ইয়াসিন বারামুল্লার পাট্টনের বাসিন্দা। হামলার তীব্র নিন্দা করে শহিদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি এবং জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
এদিন সকালে জেলা পুলিশ লাইনে শহিদদের শেষশ্রদ্ধা জানায় সিআরপিএফ এবং রাজ্য পুলিশ । তারপর তাঁদের মরদেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় তাঁদের নিজেদের বাড়িতে। পাড়ার ছেলেদের শেষ শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে। ছেলেরা দেশের হয়ে প্রাণ ত্যাগ করায় খুশি হলেও শহিদদের আত্মীয়রা জঙ্গি মোকাবিলায় সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে আবেদন করেন। এদিকে, জঙ্গি মৃত্যুর প্রতিবাদে রবিবার পুলওয়ামা জুড়ে চলছে বন্‌ধ। শুনশান রাস্তা। বন্ধ দোকানপাট।–

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top