News Flash

  • Home
  • Uncategorized
  • তিন বছরে জনধন যোজনা-আধার-মোবাইল ব্যবহারে বিপ্লব ঘটেছে : জেটলি
Image

তিন বছরে জনধন যোজনা-আধার-মোবাইল ব্যবহারে বিপ্লব ঘটেছে : জেটলি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.) : ফেসবুকে জনধন যোজনায় কেন্দ্রের সাফল্য তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। প্রধানমন্ত্রী জনধন যোজনার তিন বছর পূর্তি উপলক্ষে রবিবার ফেসবুকে কেন্দ্রের সাফল্য তুলে ধরে গিয়ে জেটলি লেখেন, এই সরকারের সময়ে জনধন যোজনা, আধার এবং মোবাইল ব্যবহারে (জ্যাম)‌ বিপ্লব ঘটেছে।
তাঁর দাবি ১০০ কোটি মানুষের আধার কার্ড আছে। একশ কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। ১০০ কোটি মানুষ এখন মোবোইল ফোন ব্যবহার করেন। আর এর ফলে সারা দেশের মানুষ একই অর্থনৈতিক এবং ডিজিটাল ব্যবস্থার মধ্যে এসেছেন। কোনও ভারতীয়ই আর্থিক এবং ডিজিটাল ব্যবস্থার বাইরে নেই বলে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
মোদী সরকার ক্ষমতায় এসেই জন ধন যোজনা হাতে নেয়। প্রত্যেক ভারতীয়ের যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাই ছিল উদ্দেশ্য। প্রধানমন্ত্রী জন ধন যোজনার তিন বছর পূর্তি উপলক্ষে রবিবার ফেসবুকে কেন্দ্রের সাফল্য তুলে ধরেন। বলেন, জিএসটি যেমন সারা দেশে এক অভিন্ন কর ব্যবস্থা গড়ছে, তেমনই জেএএম–ও সব ভারতবাসীর জন্য সাধারণ আর্থিক এবং ডিজিটাল প্ল্যাটফর্ম তুলে ধরেছে। এরফলে সরকারি ব্যায় বরাদ্দে স্বচ্ছতা এসেছে বলে দাবি জেটলির। ভর্তুকির বোঝা কমে যাওয়া এবং লিকেজ কমে যাওয়ায় সরকারেরও লাভ হচ্ছে।–

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top