News Flash

  • Home
  • Uncategorized
  • বাকিংহাম প্যালেসের দরজায় প্রহরারত পুলিশের ওপর হামলা
Image

বাকিংহাম প্যালেসের দরজায় প্রহরারত পুলিশের ওপর হামলা

লন্ডন, ২৬ আগস্ট (হি.স.): বাকিংহাম প্যালেসের সামনে প্রহরারত দুই পুলিশ কর্মীর ওপর ছুরি নিয়ে হামলা চালালেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।পুলিশ জানিয়েছে, হামলা চালানোর দায়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যে পুলিশ কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে তাঁরা ছুরির আঘাতে জখম হয়েছেন। তবে তাঁদের জখম এমন কিছু গুরুতর নয় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের খবর, হামলাকারীর বয়স ২৫-২৬ বছর। বড়সড় একটি ছুরি নিয়ে হামলার সময়ে রাজ পরিবারের কেউ ঘটনাস্থলে হাজির ছিলেন না বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, চলতি বছরে ব্রিটেনে বড়সড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। ওই জঙ্গি হামলায় মোট ৩৬জনের মৃত্যু হয়েছে। এদিন রাতে হামলাকারী একটি বড় মাপের ছোরা নিয়ে হামলা চালানোর পরে বাকিংহাম প্যালেস সংলগ্ন এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। ধৃত হামলাকারী তরুণকে জেরা করছে পুলিশ।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top