News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, ৫০০ কোটি ত্রাণ ঘোষণা
Image

বিহারে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, ৫০০ কোটি ত্রাণ ঘোষণা

পাটনা, ২৬ আগস্ট (হি.স.): আকাশপথে বন্যায় বিপর্যস্ত বিহারের পরিস্থিতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর তাত্ক্ষণিক ৫০০ কোটি টাকা ত্রাণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী| পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ঘোষণা করা হয়েছে| বন্যায় লণ্ডভণ্ড বিহারের কিষাণগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার এবং আরারিয়া| শনিবার আকাশপথে বন্যায় বিপর্যস্ত বিহারের কিষাণগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার এবং আরারিয়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী| প্রধানমন্ত্রীর সঙ্গে ওই হেলিকপ্টারে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী সহ উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা|
বিহারে ক্রমেই বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা| বন্যা বিধ্বস্ত বিহারে এখনও ৪১৮ জনের মৃত্যু হয়েছে| ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের ২০ জেলার ৭০ লক্ষের বেশি মানুষ| শনিবার বিহারে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে উদ্ধার ও ত্রাণকাজে প্রধানমন্ত্রী তহবিল থেকে ৫০০ কোটি টাকা মঞ্জুর করলেন প্রধানমন্ত্রী| পাশাপাশি রাজ্যের বন্যায় মৃত পরিবারকে ২ লক্ষ টাকা ও গুরুতর আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে এদিন| প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-এর তরফে বলা হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনের জন্য রাজ্যে খুব দ্রুত কেন্দ্রীয় দল পাঠানো হবে| অন্যদিকে বন্যার পর, কৃষকদের চাষবাসের চরম ক্ষতির জন্য ইনসিওরেন্স সংস্থাগুলিকে দ্রুত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top