News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয় টেস্টে ব্যাটিং বিপর্যয় ইংল্যান্ডের, স্টোকসের সেঞ্চুরি
Image

দ্বিতীয় টেস্টে ব্যাটিং বিপর্যয় ইংল্যান্ডের, স্টোকসের সেঞ্চুরি

হেডিংলি, ২৬ অগাষ্ট (হি.স.) : প্রথম টেস্ট ইনিংসে জিতলেও দ্বিতীয় টেস্টে ব্যাটিং বিপর্যয় ইংল্যান্ডের৷ হেডিংলিতে ২৫৮ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড৷ ক্যারিবিয়ান পেস ব্যাটারির বিরুদ্ধে লড়াকু সেঞ্চুরি করে মান বাঁচালেন অল-রাউন্ডার বেন স্টোকস৷

এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ২০৯ রানে নাস্তানাবুদ হওয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের শুরুতেই মরণ কামড় দেয়৷ দুই পেসার কেমার রচ ও শানন গ্যাব্রিয়েলের সাঁড়াশি আক্রমণে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ড টপ-অর্ডার৷ এরপর অধিনায়ক জো রুট ও স্টোকসের লড়াইয়ে কোনক্রমে আড়াইশোর গণ্ডি টপকায় ইংল্যান্ড৷ একশো রান করে গ্যাব্রিয়েলের শিকার হন স্টোকস৷ ৫৯ রান করেন জো রুট৷ স্টোকস ও রুট দু’জনেই জীবন দান পান৷ ৯৮ রানে জীবন পেয়ে টেস্ট কেরিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি করেন স্টোকস৷ প্রথম দিনের শেষে এক উইকেটে ১৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top