News Flash

  • Home
  • Uncategorized
  • সৃজন কেলেঙ্কারিতে নতুন করে এফআইআর দায়ের সিবিআইয়ের
Image

সৃজন কেলেঙ্কারিতে নতুন করে এফআইআর দায়ের সিবিআইয়ের

পাটনা, ২৬ আগস্ট (হি.স.): বিহারে ১০০০ কোটি টাকার সৃজন কেলেঙ্কারিতে নতুন করে এফআইআর দায়ের করল সিবিআই। এফআইআর দায়ের করা হয়েছে ভাগলপুরের সৃজন মহিলা বিকাশ সমিতির ডিরেক্টর, ব্যাঙ্ক অব বরোদার কয়েকটি শাখার ম্যানেজার এবং কর্মীদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, সৃজন মহিলা সমিতির ভাগলপুরের ডিরেক্টর মনোরমা দেবী ও ব্যাঙ্ক অব বরোদার সহর্ষ ও ভাগলপুরে শাখার ম্যানেজারদের নাম রয়েছে ওই এফআইআরে। এছাড়া, এফআইআরে নাম রয়েছে ল্যান্ড অ্যাকুইজিশন অফিসের কোষাধ্যক্ষ এবং হেড অ্যাসিস্ট্যান্টের। প্রসঙ্গত, ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও তছরূপের অভিযোগে ওই এফআইআর দায়ের করা হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সৃজন কেলেঙ্কারিতে সিবিআই তদন্তে সিলমোহর দেন।
অন্যদিকে, কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে সৃজন মহিলা সহযোগ সমিতির সম্পাদিকা প্রিয়া কুমার ও তাঁর স্বামী অমিতের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে রাজ্য পুলিশ।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top