News Flash

  • Home
  • Uncategorized
  • সামাজিক বা বাস্তব নির্ভর সিনেমায় না অক্ষয়ের
Image

সামাজিক বা বাস্তব নির্ভর সিনেমায় না অক্ষয়ের

মুম্বাই, ২৫ আগস্ট(হি.স) : সিরিয়াস চরিত্রে আপাতত অভিনয় করবেন না বলে জানিয়ে দিলেন বলিউডের খালাড়ি অক্ষয় কুমার। বিগত কয়েক বছর ধরে সামাজিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে বানানো সিনেমায় অভি নয় কর ছিলেন অক্ষয় কুমার। কিন্তু এবার তার অভিনয়ের জীবনে সামঞ্জস্য বা সমতা আনার জন্য আবারও কমেডি সিনেমায় অভিনয় করবেন তিনি।
বিগত দুই বছরে রুস্তম, এয়ারলিফট, হাউসফুল থ্রি, জলি এলএলবি টু আর এই মুহূর্তে হইহই করে চলা টয়লেট-এক প্রেম কথা সবগুলোই সমাজিক ভিত্তি উপর তৈরি করা সিনেমা। কিন্তু এবার আর আপাতত সিরিয়াস ছবির অভিনয় করবেন না তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন যে কমেডি করবেন তিনি। কারণ যে সব চরিত্রে তিনি অভিনয় করেন, সেগুলির মধ্যে সমতা থাকা জরুরি। এবার তাই তাঁর জন্য আবার কমেডির পাগলামি চাই।
উল্লেখ্য বিগত দুই বছরে মুক্তি প্রাপ্ত অক্ষয়ের প্রায় প্রতিটি সিনেমাই ১০০ কোটি টাকার আয় করেছে। অভিনয়ে দক্ষতা দেখিয়ে তিন খানের কাছ থেকেও সমীহ আদায় করে নিয়েছেন তিনি। এই মুহূর্তে তার সামাজিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে বানানো সিনেমা টয়লেট এক প্রেম কথা ১০০ কোটি টাকার বক্স অফিস আয় করেছে। ২০১৮ সালের এপ্রিল মাসে আসতে চলেছে তার পরবর্তী সিনেমা প্যাডম্যান। যেখানে তিনি অরুণাচলম মুরুগানাথমের চরিত্রে অভিনয় করবেন। উল্লেখ্য অরুণাচলম মুরুগানাথম হচ্ছে সেই ব্যক্তি যিনি গরিব মহিলাদের জন্য সস্তার স্যানিটারি ন্যাপকিন তৈরি করেছিলেন।
অন্যদিকে কমেডি সিনেমাতেও অক্ষয় ব্যাপক সাফল্য পেয়েছে। তার হেরা ফেরী ও তার সিক্যুয়েল ফির হেরা ফেরী আজও দর্শকদের মনে অক্ষয় হয়ে রয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top