News Flash

  • Home
  • Uncategorized
  • গলার নলি কেটে চিকিৎসকের খুন, তদন্তে পুলিশ
Image

গলার নলি কেটে চিকিৎসকের খুন, তদন্তে পুলিশ

লখনউ, ২৫ অগাস্ট (হি.স.) : গলার নলি কেটে চিকিৎসকের খুন। মৃত চিকিৎসকের নাম শাশ্বত পাণ্ডে (‌২৬)‌। ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লির একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার গভীর রাতে সেন্ট স্টিফেন্স হাসপাতালে এই খুনের ঘটনাটি ঘটেছে বলে খবর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান চিকিৎসক খুনের ঘটনায় জড়িত তাঁর সহকর্মী এক চিকিৎসক। তবে এখনও তাঁর নাম জানানো হয়নি।
পুলিশ সূত্রে খবর, এই চিকিৎসক সেন্ট স্টিফেন্স হাসপাতালের রেডিওলজি বিভাগের ইনটার্ন ছিলেন। শুক্রবার সকালে তাঁর দেহ এক্স–রে বিভাগের ঘর থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর গলার নলি অপারেশনে ব্যবহৃত ব্লেড দিয়ে কাটা হয়েছিল। এই ঘটনায় তাঁর সহকর্মী চিকিৎসক জড়িত বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। ফরেনসিক দলের প্রতিনিধিরা এবং দিল্লি পুলিশ যৌথ উদ্যোগে খুনের তদন্ত শুরু করেছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top