News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের দ্বিতীয় বৃহত্তম সংস্থা ইনফোসিসের চেয়ারম্যান হলেন নিলেকানি
Image

দেশের দ্বিতীয় বৃহত্তম সংস্থা ইনফোসিসের চেয়ারম্যান হলেন নিলেকানি

মুম্বই, ২৫ আগস্ট (হি.স.): দেশের দ্বিতীয় বৃহত্তম আইটি সংস্থা ইনফোসিসের চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও হিসাবে অভিষিক্ত হলেন নন্দন নিলেকানি। বৃহস্পতিবার তিনি সিইও হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রসঙ্গত, সংস্থার সিইও পদ থেকে বিশাল শিকার আকস্মিক পদত্যাগ করেছেন। এরপরেই নিলেকানিকে সিইও করা হল। তবে ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ইনফোসিসের সিইও হিসাবে কাজ করেছেন নিলেকানি। সেইসময়ে দায়িত্ব সামলাতে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি। সংস্থার রাজস্ব সেইসময়ে ছিল ২ বিলিয়ন ডলার।
এদিন সংস্থার প্রতিষ্ঠাতাদের সঙ্গে সংস্থার বোর্ড সদস্যদের একদফা বাদানুবাদের পরে নিলেকানি সিইও হিসাবে দায়িত্বভার নিলেন। সিইও হিসাবে দায়িত্বভার গ্রহণের পরে্ নিলেকানি এক বিবৃতিতে বলেছেন, ইনসোসিসের পরিচালন বোর্ড সমস্ত শেয়ার হোল্ডারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে সহমতের ভিত্তিতে কাজ করবে। নিলেকানিকে সিইও করার পরে সংস্থা বিনিয়োগকারীদের কাছে সদর্থক বার্তা দিল বলে মনে করা হচ্ছে। বিনিয়োগকারীদের একটি গুরুত্বপূর্ণ অংশ চাইছিলেন নিলেকানিতে ফের সিইও হিসাবে ফিরিয়ে আনা হোক। শেষপর্যন্ত তাঁদের দাবিই বহাল রইল।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top