News Flash

  • Home
  • Uncategorized
  • নির্ধারিত সময়েই প্যান ও আধার কার্ডের সংযুক্তিকরণ, জানালেন অজয়ভূষণ পাণ্ডে
Image

নির্ধারিত সময়েই প্যান ও আধার কার্ডের সংযুক্তিকরণ, জানালেন অজয়ভূষণ পাণ্ডে

নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি.স.) : আধার কার্ডের ব্যবহার ও আবশ্যিকতা আগের মতোই বহাল থাকবে। শুক্রবার এমনটাই জানালেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই সিইও অজয়ভূষণ পাণ্ডে | গতকাল গোপনীয়তা রক্ষার অধিকার নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তাতে আধারের প্রয়োজনীয়তা নিয়ে কোনও উল্লেখ নেই। ফলত, নির্ধারিত সময়সীমার মধ্যেই সকল করদাতাকে প্যান ও আধার কার্ডের সংযুক্তিকরণ সম্পূর্ণ করতে হবে ।
প্যান ও আধার সংযুক্তিকরণ সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী কি না প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই সংযুক্তিকরণের বিষয়টি আয়কর আইনে সংশোধনী এনে কার্যকর করা হয়েছে। ফলে, তাতে কোনও পরিবর্তন হচ্ছে না। নতুন আইন অনুযায়ী তা বলবৎ থাকবে।
প্রসঙ্গত, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের জন্য ৩১ অগাস্ট পর্যন্ত সময়সীমা ধার্য করেছে কেন্দ্র। পাশাপাশি, বিভিন্ন ধরনের সরকারি ভর্তুকির ও কল্যাণমূলক প্রকল্পের সুবিধে পেতে আধার কার্ডকে বাধ্যকতামূলক করেছে কেন্দ্র। অজয়ভূষণ জানিয়ে দেন, আপাতত সরকারি নির্দেশই বহাল রইল।–

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top