News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ ক্যারোলিনায় রেস্তোরাঁয় বন্দুকবাজের হামলা, আততায়ী সহ মৃত ২
Image

দক্ষিণ ক্যারোলিনায় রেস্তোরাঁয় বন্দুকবাজের হামলা, আততায়ী সহ মৃত ২

চার্লস্টোন (দক্ষিণ ক্যারোলিনা), ২৫ আগস্ট (হি.স.): মার্কিন মুলুকের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত দক্ষিণ ক্যারোলিনার চার্লস্টোন| প্রায় সব সময়ই পর্যটকদের আনাগোনা থাকে এই চার্লস্টোনে| জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রের একটি রেস্তোরাঁয় বন্দুকবাজের হামলায় মৃত্যু হল এক ব্যক্তির| এছাড়াও রেস্তোরাঁর ভিতরে প্রায় ঘন্টা তিনেক ধরে বেশ কয়েকজনকে পণবন্দীর করে রাখে ওই আততায়ী| পরে অবশ্য পুলিশের গুলিতে খতম হয়েছে ওই বন্দুকৱাজ| নিরাপদে উদ্ধার করা হয় রেস্তোরাঁর ভিতরে আটকে পড়া মানুষজনকে|
চার্লস্টনের মেয়র জন টেকলেনবার্গ জানিয়েছেন, বৃহস্পতিবার চার্লস্টোনের কিং স্ট্রিটে অবস্থিত রেস্তোরাঁয় ডিশ ওয়াশার (প্লেট ধোঁয়ার কর্মী)-এর গুলিতে মৃত্যু হয়েছে শেফ (রাঁধুনি)-এর| এছাড়াও বেশ কয়েকজনকে রেস্তোরাঁর ভিতরে পণবন্দী করে রাখে ওইন আততায়ী| পরে পুলিশের গুলিতে খতম হয়েছে ওই আততায়ী| পুলিশের তরফে জানানো হয়েছে, নিহত বন্দুকবাজ ওই রেস্তোরাঁর বহিষ্কৃত ডিশ ওয়াশার| তাকে কোনও কারণে বরখাস্ত করা হয়েছিল, তাই প্রতিশোধ নিতেই হয়তো সে হামলা চালিয়েছে|
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রেস্তোরাঁর রান্নাঘর থেকে হঠাত্ই বন্দুক হাতে এক ব্যক্তি বেরিয়ে এসে চিত্কার করে বলতে থাকে সে চার্লস্টোনের রাজা| তারপরেই গুলি চালালে মৃত্যু হয় রেস্তোরাঁর এক শেফ-এর| গুলির শব্দে রেস্তোরাঁর বাকি লোকজন তখন পালানোর চেষ্টা করেন| সেই সময় বেশ কয়েক জনকে পণবন্দী করে আটকে রাখে ওই বন্দুকবাজ| দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেস্তোরাঁ চত্বরটি ঘিরে ফেলে সোয়াট (স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিক্স) এবং বম্ব ডিসপোজাল টিমের সদস্যরা| পরে পুলিশ গুলিতে খতম হয়েছে ওই বন্দুকবাজ| নিরাপদে উদ্ধার করা হয়েছে রেস্তোরাঁর ভিতরে আটকে পড়া মানুষ জনকে|

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top