News Flash

  • Home
  • Uncategorized
  • অফিস অব প্রসিডিংসকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ আম আদমি পার্টির বিধায়কেরা
Image

অফিস অব প্রসিডিংসকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ আম আদমি পার্টির বিধায়কেরা

নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাঁদের বিরুদ্ধে অফিস অব প্রসিডিংসের অভিযোগ এনেছিল। এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ জানালেন আম আদমি পার্টির ১২জনেরও বেশি বিধায়ক। শুক্রবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আনা অফিস অব প্রসিডিংসকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গেলেন তাঁরা। এব্যাপারে দিল্লি হাইকোর্ট এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়েছে।
ভারতীয় সংবিধান অনুসারে সাংসদ ও বিধায়কদের অন্য কোনও সংসদীয় পদে বেতনভূক কর্মী হিসাবে থাকার এক্তিয়ার নেই। কেজরিওয়াল সরকার সেই বিধি অগ্রাহ্য করে ২১জন বিধায়ককে সংসদীয় পদে নিয়োগ করে। এরপরে রাজ্য সরকার সংসদীয় পদে ওই নিয়োগকে অফিস অব প্রসিডিংসের আওতা থেকে বাদ দিতে আইন চালু করতে বিল আনে। তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্যে পাঠায়। কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তা অনুমোদন না করায় ২১জন বিধায়ক তাঁদের সদস্যপদ হারানোর মুখে পড়েন। এরপরে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দেওয়া হয়।
প্রসঙ্গত, সংসদীয় সচিব পদে নিযুক্ত বিধায়কদের বেতন না দেওয়া হলেও অন্য ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়। তবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ওই ২১ বিধায়কের সদস্যপদ বাতিল করলে ওই ২১টি কেন্দ্রে উপ-নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়বে। যে বিধায়কদের বিরুদ্ধে অফিস অব প্রসিডিংস আনা হয়েছে তাকে চ্যালেঞ্জ করে এদিন দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই বিধায়কেরা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top