News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বিপিএল তালিকা সঠিক নয় প্রকৃত গরীবরা বঞ্চিত হচ্ছেন ঃ স্বাস্থ্যমন্ত্রী
Image

রাজ্যের বিপিএল তালিকা সঠিক নয় প্রকৃত গরীবরা বঞ্চিত হচ্ছেন ঃ স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৩ আগস্ট৷৷ ২০১১ সালে সমীক্ষা অনুযায়ী রাজ্যে বিপিএলের যে তালিকা প্রকাশ করা হয়ছে তা সঠিক নয়৷ শুধু তাই প্রকৃত গরীবরা বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ এর জন্য তিনি কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন৷
ঋষ্যমুখ ব্লক অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আজ রোরবান মিশন প্রকল্পে ব্লকের দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারগুলির মধ্যে বিনামূল্যে এল পি জি’র সংযোগ দেয়া শুরু হয়েছে৷ অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী৷ এই প্রকল্পে সংশ্লিষ্ট ব্লক এলাকার ৬ হাজার ৫০০টি দারিদ্রসীমার নীচে বসবাসকারী পরিবারকে বিনামূল্যে এল পি জি’র সংযোগ দেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে৷ এরমধ্যে প্রথম পর্যায়ে ১ হাজার ২৭৫ টি দারিদ্রসীমার নীচে বসবাসকারী পরিবার এর সুযোগ পাচ্ছেন৷ বাকী পরিবারগুলিকে পর্যায়ক্রমে এর আওতায় এল পি জি সংযোগের প্রয়োজনীয় অনুমতি পত্র ও উপকরণ তুলে দেন৷ এই কর্মসূচী রূপায়নে ব্যয় হবে ২ কোটি ৩ লক্ষ ৮ হাজার টাকা৷ এই কর্মসূচীর উদ্বোধনকরে পূর্তমন্ত্রী বাদল চৌধুরী বলেন, জাতি-উপজাতি উভয় অংশের শান্তিপ্রিয় মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসের ফলেই রাজ্যে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বিরাজ করছে৷ রাজ্যের সার্বিক কল্যাণের লক্ষ্যে যে কোন মূল্যে শান্তি সম্প্রীতির পরিবেশ রক্ষা করতে হবে৷ তিনি বলেন, গরীব অংশের মানুষের আর্থ সামাজিক মান উন্নয়ন সহ রাজ্য সার্বিক উন্নয়নে এগিয়ে যাচ্ছে৷ শিক্ষা, স্বাস্থ্য, সংসৃকতি, বিদ্যুৎ, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা, কৃষি যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে ত্রিপুরা অনেক দূর এগিয়েছে৷ মানুষের আর্থ সামাজিক মান উন্নয়ন হচ্ছে৷ আয় বেলেছে৷ তাদের ক্রয় ক্ষমতা বেড়েছে৷ পূর্তমন্ত্রী বলেন, দরিদ্র পরিবারগুলির স্বার্থে গৃহীত এই কর্মসূচীতে ব্লক এলাকার দারিদ্রসীমার নীচে বসবাসকারীর সব পরিবারকে যাতে যুক্ত করা যায় তা দেখতে হবে৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক বাসুদেব মজুমদার ওজিলা পরিষদের সভাধিপতি হিমাংশু রায়৷ উপস্থিত ছিলেন জিলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি বাবুল দেবনাথ, ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রূপন চৌধুরী, ঋষ্যমুখ বি এ সি’র চেয়ারম্যান মলেন্দ্র ত্রিপুরা, রতনপুর সাব জোনাল কমিটির চেয়ারম্যান নরেশ ত্রিপুরা, আই ও সি’র শিলচর এরিয়ার এরিয়া ম্যানেজার নীরেন ভট্টাচার্য, আই ও সি’র আগরতলা সহকারী ম্যানেজার তৃপ্তি চোরানিয়া প্রমুখ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আশীষ দত্ত৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top