নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ তিন তালাক রদ এক ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের৷ এই রায়কে কুর্নীশ জানিয়ে প্রদেশ বিজেপি সংখ্যালঘু মোর্চা চাইছে কেন্দ্রীয় সরকার মুসলীম মহিলাদের এদেশে সর্বোচ্চ সম্মান প্রদর্শিত হয় এমন আইন আনা হউক৷ তা যেন কোনভাবেই ভারতীয় সংবিধানের পরিপন্থি না হয়৷ বুধবার সাংবাদিক সম্মেলনে এই অভিলাষা ব্যক্ত করেছেন বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সম্পাদিকা বিলকিস জাহান এবং দলের লিগ্যাল সেলের এডভাইজার আইনজীবী সিরাজ আলি৷
এদিন আইনজীবী সিরাজ আলি বলেন, তিন তালাক বাতিলের সুপ্রিম কোর্টের রায় ঐতিহাসিক৷ সর্বোচ্চ আদালত তিন তালাক অসাংবি- ধানিক বলে রায় দিয়েছে৷ সুপ্রিম নির্দেশে কেন্দ্রীয় সরকারকে ছয় মাসের মধ্যে এসংক্রান্ত আইন কার্যকর করতে হবে৷ অন্যথা এই রায় আইন তৈরি না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে৷
এদিকে, বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সম্পাদিকা বিলকিস জাহান বলেন, একজন মহিলা হিসেবে আজ তিনি গর্ববোধ করছেন৷ একজন নির্যাতিতা মহিলা তিন তালাক বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন৷ তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতাও চেয়েছিলেন৷ প্রধানমন্ত্রী মুসলীম মহিলাদের জন্য ভেবেছেন, এর জন্যও তিনি গর্ববোধ করছেন বলে জানিয়েছেন বিলকিস জাহান৷ তিনি বলেন, স্বাধীনতার ৭০ বছর পর স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি৷ দেশের সমস্ত মুসলীম মহিলারা এই রায়ে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারবেন৷ এর জন্য তিনি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়েছেন৷
এদিকে, সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে আইন তৈরির জন্য নির্দেশ দিয়েছে৷ কি ধরনের আইন চাইছে সংখ্যালঘু অংশের মহিলারা এবিষয়ে আইনজীবী সিরাজ আলি বলেন, শরিয়ত আইন সংসদে পাশ হয়নি৷ তাই, সংবিধানের পরিপন্থি না হয় এমন আইন তৈরি হউক৷ যে আইনে সংখ্যালঘু অংশের মহিলাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শিত হবে৷

মুসলিম মহিলাদের সর্বোচ্চ সম্মানের আইন চাইছে বিজেপি সংখ্যালঘু মোর্চা
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















