News Flash

  • Home
  • Uncategorized
  • তিনদিন ধরে নিখোঁজ ব্যক্তি, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ
Image

তিনদিন ধরে নিখোঁজ ব্যক্তি, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৩ আগস্ট৷৷ রবিবার বাড়ী থেকে বেরিয়ে আর ফিরলো না চল্লিশোর্দ্ধ ব্যক্তি৷ বিশালগড় থানাধীন নবীনগর ৩নং ওয়ার্ডের এক হতদরিদ্র পরিবারের মুরারী দেবনাথের ছেলে সুনীল দেবনাথ বাড়ি থেকে বের হয়ে এখন পর্যন্ত ফেরা হয়নি তার৷ বহু খোঁজাখুঁজি করেও তার আত্মীয়স্বজন হদিশ পায়নি তার৷ গত ২২ তারিখ পরিবারের পক্ষ থেকে বিশালগড় থানার একটি মিসিং ডায়েরি করে৷ পরিবারের সদস্যরা জানান নিখোঁজ ব্যক্তি খুবই সরল সোজা প্রকৃতির৷ ঠিক ভাবে কথাও বলতে পারে না৷ নিজের  নাম এবং বাড়ির ঠিকানা ঠিকঠাকভাবে বলতে বা উচ্চারণ করতেও পারে না৷ তার পরনে হলুদ গেঞ্জি ও হাফ পোট পরানো অবস্থায় বাড়ী থেকে বেরিয়েছে বলে জানা গেছে৷ চল্লিশ বছর পেরিয়ে গেছে বিয়ে পর্যন্ত করেনি৷ শুধু সহজ সরল স্বভাবের হওয়ায় কারুর কাছ থেকে খুঁজে খাবার পর্যন্ত খায় না সে৷ সূত্রের খবর, তাকে বড়দোয়ালী এলাকায় জাতীয় সড়কের পাশে দেখা গেছে৷ খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে ছুটে গিয়ে বহু খোঁজখুঁজি করেও সন্ধান পায়নি তার৷ পরিবারের সদস্যদের মধ্যে দুঃশ্চিন্তা ক্রমশ বাড়ছে৷ এদিকে, বিশালগড় থানার পুলিশ রাজ্যের অন্যান্য থানাতেও এই সংক্রান্ত বার্তা পাঠিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top