News Flash

  • Home
  • Uncategorized
  • জাত চেনালো আইপিএফটির কর্মীরা, ইটের আঘাতে ঘায়েল ডিএসপি
Image

জাত চেনালো আইপিএফটির কর্মীরা, ইটের আঘাতে ঘায়েল ডিএসপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ ঐতিহ্য বজায় রাখলেন আইপিএফটি’র কর্মীরা৷ উৎশৃঙ্খল আচরণ ছাড়া তাঁদের কোন আন্দোলন চূড়ান্ত

রক্তাক্ত ডিএসপি তরুণ দেববর্মাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ছবি নিজস্ব৷

রূপ নেয় না তা আবারো প্রমাণিত হয়েছে৷ ২৩ আগস্ট জনজাতি দিবস উপলক্ষ্যে আইপিএফটি’র র্যালী শেষে ফেরার পথে দলীয় কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন রাজ্য পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারীক৷ আইপিএফটি কর্মীদের ছোড়া ইটের আঘাতে রাজ্য পুলিশের ডিএসপি তরুণ দেববর্মার মাথা ফেটে চৌচিড় হয়ে গেছে৷ তাঁকে গুরুতর আহত অবস্থায় প্রথমে জিরানীয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাঁকে জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জনৈক পুলিশ আধিকারীক জানিয়েছেন৷
জানা গেছে, বুধবার খুমুলুঙে জনজাতি দিবস উপলক্ষ্যে আইপিএফটি’র র্যালী শেষে ফেরার পথে কয়েকজন দলীয় কর্মী উৎশৃঙ্খল আচরণ শুরু করেন৷ পুলিশ তাদের বাধা দিলে তারা ইট পাটকেল ছুড়তে শুরু করেন৷ তখন একটি ইট পুলিশের ডিএসপি তরুণ দেববর্মার মাথায় লাগে৷ তাতে তাঁর মাথা ফেটে যায়৷ পুলিশ তখন লাঠি তাদের তাড়া করলে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়৷ আহত পুলিশ অফিসারকে সঙ্গে সঙ্গে জিরানীয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু তাঁর মাথায় আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাঁকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ জি বি হাসপাতালে চিকিৎসকরা তাঁর মাথায় সেলাই দিয়েছেন এবং তাঁকে ভর্তি করেছেন৷ খবর পেয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক জি বি হাসপাতালে ছুটে যান৷ আইজি আইন-শৃঙ্খলাও জি বি হাসপাতালে গিয়ে আহত পুলিশ আধিকারীকের খোজ খবর নিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top