News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ট গ্রাহকদের সড়ক অবরোধ ব্লক অফিস ঘেরাও, তীব্র উত্তেজনা জম্পুইজলায়
Image

বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ট গ্রাহকদের সড়ক অবরোধ ব্লক অফিস ঘেরাও, তীব্র উত্তেজনা জম্পুইজলায়

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ আগষ্ট৷৷ মঙ্গলবার সকল দশটায় জম্পুইজলা-বিশালগড় সড়ক অবরোধ করে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট জনগণ৷ অবরোধ আন্দোলন চলতে থাকলেও বিদ্যুৎ নিগমের কোন আধিকারীক ঘটনাস্থলে যাওয়ার প্রয়োজনটুকুও বোধ করেননি৷ খবর পেয়ে জম্পুইজলার মহকুমা শাসক এল ডার্লং অবরোধস্থলে ছুটে যান৷ টাকারজলা থানার পুলিশও যায়৷ আলোচনার মাধ্যমে ক্ষুব্ধ গ্রাহকদের কোনও রকমে বুঝিয়ে সুজিয়ে অবরোধ প্রত্যাহার করানোর চেষ্টা করা হয়৷ কিন্তু অবরোধকারীরা মহকুমা শাসকের আবেদনে সাড়া দেয়নি৷ অবরোধকারীরা জেদ ধরে বসেন৷
এদিকে, আন্দোলনকারীরা আরও দাবী করেন নিগমের আধিকারীক এসে তাদের প্রতিশ্রুতি দিতে হবে যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হবে৷ সেই মোতাবেক প্রশাসনের তরফ থেকে স্থানীয় বিদ্যুৎ নিগমের অফিসে যোগাযোগ করা হয় এবং আধিকারীককে ঘটনাস্থলে আসার জন্য অনুরোধ করা হয়৷ কিন্তু, নিগমের আধিকারীক ভয়ে ঘটনাস্থলে পৌঁছতে চাননি যদিনা ক্ষুব্ধ জনতার রোষাণলে পড়তে হয়৷ বিকাল তিনটা নাগাদ স্থানীয় বিডিও অফিসে গিয়ে হাজির হয় আন্দোলনকারীরা৷ তখন বিডিও অফিসে জেনারেটর লাগিয়ে প্রশাসনিক কাজ করা হচ্ছিল৷ ক্ষুব্ধ জনতা জেনারেটরের সুইচ বন্ধ করে দেয়৷ তারপর অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়৷ আতঙ্কিত হয়ে পড়ে ব্লকের কর্মচারীরা৷ চারিদিকে রটে যায় ব্লকে হামলা চালিয়ে ভাঙচুর চালাচ্ছে আইপিএফটি৷ সংশ্লিষ্ট মহকুমার বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ যদিও আগামীকাল আইপিএফটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন মহকুমার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচার মিছিল ও বাইক র্যালী করা দলের তরফ থেকে৷ তাই স্বাভাবিক ভাবেই এই গুজব প্রতিষ্ঠা পেয়ে যায়৷ পরে অবশ্য বিদ্যুৎ নিগমের ডেপুটি জেনারেল মেনেজার অবরোধকারীদের আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই পরিষেবা স্বাভাবিক করা হবে৷ তারপর সন্ধ্যায় আন্দোলনকারীরা পথ অবরোধ প্রত্যাহার এবং ব্লক অফিসের তালা খুলে দেয়৷ দাবী পুরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top