News Flash

  • Home
  • Uncategorized
  • আরও ৮টি সড়ককে জাতীয় সড়কে রূপান্তরিত করতে রাজ্য সরকারের দাবী
Image

আরও ৮টি সড়ককে জাতীয় সড়কে রূপান্তরিত করতে রাজ্য সরকারের দাবী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ রাজ্য সরকারের পক্ষ থেকে ত্রিপুরা আরও আটটি সড়ককে জাতীয় সড়ক রূপান্তরিত করতে কেন্দ্রীয় সরকারের কাছে দাবী জানানো হয়েছে৷ আজ মহাকরণে সাংবাদিকদের একথা জানান পূর্তমন্ত্রী বাদল চৌধুরী৷ তিনি জানান, রাজ্য সরকারের চিহ্ণিত আটটি সড়ক হল- আমতলি বাইপাস )এ এইচ-০৮) থেকে সাব্রুম পর্যন্ত সড়ক যার দৈর্ঘ ১৫৪ কিলোমিটার, ধর্মনগর (এন এইচ-২০৮এ) থেকে খানতলাং (ত্রিপুরা-মিজোরাম সীমান্ত) পর্যন্ত সড়ক যার দৈর্ঘ ১০০ কিলোমিটার, জলেবাসা থেকে কনপুই (ত্রিপুরা-মিজোরাম সীমান্ত) পর্যন্ত সড়ক যার দৈর্ঘ ৯১ কিলোমিটার, বিশ্রামগঞ্জ (এন এইচ-০৮) থেকে সোনামুড়া পর্যন্ত সড়ক যার দৈর্ঘ ২৪ কিলোমিটার, উদয়পুর (এন এইচ-০৮) থেকে ভগিরথ পর্যন্ত সড়ক যার দৈর্ঘ ১১০ কিলোমিটার এবং শান্তিরবাজার থেকে করবুক পর্যন্ত সড়ক যার দৈর্ঘ ২৬ কিলোমিটার৷ চিহ্ণিত আটটি সড়ককে জাতীয় সড়ক হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য পূর্ত দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী গতকাল কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের মন্ত্রী নীতিন গড়কড়ির নিকট এই প্রস্তাবের চিঠি পাঠিয়েছেন৷ তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মানিক সরকার কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মনসুখ মাদেভিয়া’র সম্প্রতি রাজ্য সফরকালে এই সড়কগুলির গুরুত্ব নিয়ে তাঁর সাথে আলোচনা করেছেন৷ কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এই সড়কগুলিকে জাতীয় সড়কে রূপান্তরিত করার প্রস্তাবে নীতিগত সহমত পোষণ করেছেন বলেও পূর্তমন্ত্রী সাংবাদিকদের জানান৷
তিনি আরও জানান, বর্তমানে রাজ্যে ৬টি জাতীয় সড়ক রয়েছে৷ আরো ৪টি নীতিগত ভাবে জাতীয় সড়ক বলে মানলেও কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত তা নোটিফাই করেনি৷ নতুন ৮টি সড়ককে জাতীয় সড়কে রূপান্তরের প্রস্তাব গত ৮ আগস্ট কেন্দ্রীয় ভূ-তল পরিবহন এবং মহাসড়ক মন্ত্রকের সচিবের কাছে পাঠানো হয়েছিল৷ গতকাল পূর্তমন্ত্রী কেন্দ্রীয় ভূ-তল পরিবহণ এবং মহাসড়ক মন্ত্রী নিতিন গডকরিকে এই প্রস্তাবের ভিত্তিতে চিঠি পাঠিয়েছেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top