News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানে নিষিদ্ধ করে দেওয়া হল ‘পার্টিশন ১৯৪৭’
Image

পাকিস্তানে নিষিদ্ধ করে দেওয়া হল ‘পার্টিশন ১৯৪৭’

মুম্বাই, ২২ আগস্ট (হি.স.) : গুরিন্দর চড্ডা পরিচালিত ও হুমা কুরেশি, নীরজ কবি, মনীষ দয়াল এবং প্রয়াত ওম পুরী অভিনীত ‘ পার্টিশন ১৯৪৭’ সিনেমাটি পাকিস্তানে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ।
দেশভাগের প্রেক্ষাপটে তৈরি করা এই সিনেমা মূল ভিত্তি হচ্ছে ভালবাসা । যেখানে দেখানো হয়েছে দেশভাগ, রেডক্লিফ লাইন টানার সময় এক মুসলিম মেয়ে ও এক হিন্দু ছেলের প্রেম কাহিনী । এই খবর পাওয়ার পরে টুইট করে দুঃখ প্রকাশ করেছেন পরিচালক গুরিন্দর চড্ডা । সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন এটা দুর্ভাগ্যজনক যে তার সিনেমা পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে । কিন্তু চিরকাল পাকিস্তান তার পূর্বপুরুষের ভিটে হয়েই থাকবে ।
পাশাপাশি পরিচালক গুরিন্দর চড্ডা সম্পর্কে অভিনেত্রী হুমা কুরেশি জানিয়েছেন যে গুরিন্দর একজন শক্তিশালী ও দক্ষ পরিচালক । তিনি তার অভিনেতাদের যথেষ্ট সুযোগ দেন অভিনেতা প্রতিভাকে বিকোশিত করার জন্য । পরিচালক হিসেবে তার দক্ষতা সিনেমার প্রতিটা ফ্রেমে দেখতে পাওয়া যায় বলে তিনি জানিয়েছেন । উল্লেখ্য ভারতীয় সিনেমার মধ্যে পরিচালক কবীর খানের ফ্যান্টমকেও পাকিস্তান সরকার সে দেশে নিষিদ্ধ ঘোষণা করেছিল ।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top