News Flash

  • Home
  • Uncategorized
  • ইতালির ইস্কিয়া দ্বীপে ৪.০ তীব্রতার ভূকম্পনে মৃত এক, আহত ২৫
Image

ইতালির ইস্কিয়া দ্বীপে ৪.০ তীব্রতার ভূকম্পনে মৃত এক, আহত ২৫

রোম, ২২ আগস্ট (হি.স.): জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির জনপ্রিয় ইস্কিয়া দ্বীপ| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.০| শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে| আহত হয়েছেন অন্তত ২৫ জন| ভূমিকম্পের তীব্রতায় ভেঙে পড়েছে বেশ কয়েকটি বহুতল| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী সোমবার রাত ৮.৫৭ মিনিট নাগাদ ৪.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় ইস্কিয়া দ্বীপে, নেপলেস উপকূলে| ভূমিকম্পের তীব্রতায় ভেঙে পড়েছে অন্তত ৬টি বহুতল ও একটি গীর্জা|
কম্পন টের পাওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ| প্রশাসনের তরফে জানানো হয়েছে, জোরালো ভূমিকম্পে একাধিক বাড়ি ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে এক জন মহিলার| আহত হয়েছেন অন্তত ২৫ জন| আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে| যুদ্ধকালীন তত্পরতায় শুরু হয়েছে উদ্ধারকার্য|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top