News Flash

  • Home
  • Uncategorized
  • নওয়াজউদ্দিনের প্রথম চাকরি ছিল সিকিওরিটি গার্ডের
Image

নওয়াজউদ্দিনের প্রথম চাকরি ছিল সিকিওরিটি গার্ডের

দিল্লি, ২২ আগস্ট (হি.স.): বাবুমশাই বন্দুকবাজ ছবিটিকে নিয়ে হইহই হচ্ছে খুব। কৌতূহল বাড়ছে ছবির নায়ক নওয়াজউদ্দিন সিদ্দিকি সম্পর্কে। উত্তরপ্রদেশের গ্রামের ছেলে নওয়াজউদ্দিনের জীবন সংগ্রামের কাহিনি এখন তাঁর ফ্যানদের কাছে প্রেরণা।
নওয়াজউদ্দিন নিজেই জানিয়েছেন, তিনি জীবন শুরু করেছিলেন নয়ডার একটি খেলনা কারখানার গার্ড হিসাবে। অভিনয় জানতেন। কিন্ত ৯০ দশকের গোড়ার দিকে অভিনয়কে পেশা করার কথা চিন্তাতেও ছিল না। কেননা সুযোগ ছিল না।
খেলনা কারখানার সিকিওরিটি গার্ডের ওই চাকরি নিয়ে নওয়াজউদ্দিন জানিয়েছেন, কারখানার মালিক প্রায়দিনই তাঁকে বকাবকি করতেন। কেননা সিকিওরিটি গার্ডের চাকরি করতে করতে মাঝেমাঝে তিনি ঘুমিয়ে পড়তেন। নওয়াজউদ্দিনের কথায়, ঘুমন্ত অবস্থায় অনেকবার ধরা পড়ে গিয়েছি। বকাও খেতাম।
কিছুদিন পরেই খেলনা কারখানার ওই চাকরিটা ছেড়ে দেন নওয়াজ। পাড়ি দেন মুম্বইতে। এরপরে ধীরেধীরে হয়ে ওঠেন বলিউডের স্টার। প্রসঙ্গত, ২৫ আগস্ট মুক্তি পাচ্ছে বাবুমশাই বন্দুকবাজ।
ছবির প্রচারে নয়ডাতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন নওয়াজ। সেখানে তাঁকে নিজের জীবনের অভিজ্ঞতা সম্পর্কে কিছু কথা বলতে অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে বলতে গিয়ে সিকিওরিটি গার্ডের চাকরির প্রসঙ্গটি উত্থাপন করেন এখন বলিউডের স্টার নওয়াজউদ্দিন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top