News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি এক যুবক, ঘায়েল দুজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি এক যুবক, ঘায়েল দুজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ পৃথক স্থানে যান সন্ত্রাসে একজনের মৃত্যু হয়েছে৷ গুরুতর জখম হয়েছেন দুইজন৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে ছৈলেংটার লালছড়া এলাকায় একটি বাইক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন৷ তার নাম মনোজকান্তি সূত্রধর৷ বয়স বাইশ৷ বাড়ি ছৈলেংটাতে৷ আহত হয়েছেন আরও এক যবিক৷ তার নাম জানা যায়নি৷ দূর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে৷ জানা গিয়েছে, টিআর-০১-বি-৭৭২৮ নম্বরের একটি বাইক নিয়ে দ্রুত বেগে ছুটে যাচ্ছিল মনোজকান্তি সহ আরও এক যুবক৷ বাইক চালাচ্ছিলেন মনোজকান্তি৷ বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়৷ তাতে দুজনই গুরুতর আহত হয়৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মনোজকান্তিকে মৃত বলে ঘোষণা করে৷ অন্যদিকে আহত অপর যুবকের চিকিৎসা চলছে৷
এদিকে, মাটির ট্রিপার ও বাইকের মুখোমুখি সংঘর্ষ৷ গুরুতর জখম হয়ে বাইক আরোহী জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ ঘটনাটি ঘটেছে, মলয়নগর বাইপাস এলাকায়৷সংবাদ সূত্রে জানা গিয়েছে, দ্রুতবেগে থাকা মাটি বোঝাই ট্রিপার গাড়ি সজোরে ধাক্কা দিয়ে বাইক আরোহীকে পালিয়ে গিয়েছে৷ ট্রিপারের ধাক্কায় যোগেন্দ্রনগর রেল স্টেশন এলাকার বাসিন্দা অমর দাসকে ক্ষতবিক্ষত অবস্থায় মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির পুলিশ জিবি হাসপাতালে ভর্তি করিয়েছেন৷ পুলিশ যান দুর্ঘটনার একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে৷ খবর লেখা পর্যন্ত অভিযুক্ত ট্রিপার চালকের হদিশ পায়নি পুলিশ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top